এই ছবিতে জানানো হয়েছে এই ফোনে ডুয়াল VoLTE সহ HD কল করা যাবে। এর সাথেই কোম্পানি গ্যারান্টি দিয়ে জানিয়েছে এই ফোন থেকে হাই স্পিড ডাটা ট্রান্সফার করা যাবে।
5 সেপ্টেম্বর এই দেশে নতুন তিনটি ফোন লঞ্চ হবে।
বুধবার ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। তিনটি ফোনেই থাকবে ডুয়াল 4G VoLTE সাপোর্ট। ইতিমধ্যেই কোম্পানি জানিয়েছে 5 সেপ্টেম্বর এই দেশে নতুন তিনটি ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই সেই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র Gadgets 360 দপ্তরে পোঁছেছে। কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি কিছু না জানানো হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ইভেন্টেই Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro ফোনগুলি ভারতে লঞ্চ করবে Xiaomi। কোম্পানির তরফ থেকে এই নাম জানানো না হলেও আমন্ত্রণ পত্র ‘6’ লেখা রয়েছে। কয়েক মাস আগেই চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল।
সম্প্রতি এই ফোন লঞ্চের আগে একটি ছবি প্রকাশ করেছে কোম্পানি। এই ছবিতে জানানো হয়েছে এই ফোনে ডুয়াল VoLTE সহ HD কল করা যাবে। এর সাথেই কোম্পানি গ্যারান্টি দিয়ে জানিয়েছে এই ফোন থেকে হাই স্পিড ডাটা ট্রান্সফার করা যাবে।
চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi 6 এর দাম 799 ইউয়ান (প্রায় 8400 টাকা)। অন্যদিকে এই ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,500 টাকা)। চিনে Redmi 6A এর দাম 599 ইউয়ান (প্রায় 6,300 টাকা)।
চিনে Redmi 6 Pro এর 3GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,400 টাকা)। 4GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 12,500 টাকা)। আর সবথেকে উপরের 4GB, 64GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,299 ইউয়ান (প্রায় 13,600 টাকা)।
Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।
কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।
Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।
32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাএ। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project
Ai+ Nova 2 Power Confirmed to Launch in India Soon; Teased to Feature 7,000mAh Battery, MediaTek Dimensity 7100 SoC