এটাই কি Xiaomi Redmi 7 Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 ডিসেম্বর 2018 17:46 IST
হাইলাইট
  • Redmi 7 Pro তে থাকতে চলেছে 5.84 ইঞ্চি ডিসপ্লে
  • ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Xiaomi Redmi 7 Pro ফোনটি দেখা গেল

Xiaomi Redmi 7 Pro তে থাকছে 2,900 mAh ব্যাটারি

Photo Credit: TENAA

গত সপ্তাহে এক সার্টিফিকেশান ওয়েবসাইটে Xiaomi Redmi 7 সিরিজের ফোনগুলি দেখা গিয়েছিল। এবার TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Xiaomi Redmi 7 Pro ফোনটি দেখা গেল। এই ফোনে থাকছে লেটেস্ট ওয়াটার ড্রপ নচ। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সার্টিফিকেশান ওয়েবসাইটে স্পেসিফিকেশানে দেখা গিয়েছে Xiaomi Redmi 7 Pro তে থাকতে চলেছে 5.84 ইঞ্চি ডিসপ্লে আর 2,900 mAh ব্যাটারি। যদিও এই সিরিজের তিনটি মডেলেই থাকবে 4G LTE, 5V/2A চার্জিং।

TENAA ওয়েবসাইটে দেখা গিয়েছে Xiaomi Redmi 7 Pro তে থাকবে গ্লসি ব্যাক। কালো ভেরিয়েন্টের এই ফোনের সামনে ডিসপ্লের উপরে ছোট ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। এর সাথেই ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ডান দিকে থাকবে ভলিউম ও পাওয়ার বাটন।

Xiaomi Redmi 7 Pro ফোনে থাকতে চলেছে 5.84 ইঞ্চি ডিসপ্লে আর 2,900 mAh ব্যাটারি। Fonearena ওয়েবসাইটে প্রথম এই ফোনের TENAA সার্টিফিকেশানের খবর প্রকাশিত হয়েছে।

ইতিমধ্যেই এক সার্টিফিকেশান ওয়েবসাইটের তথ্য থেকে জানা গিয়েছে Xiaomi Redmi 7 সিরিজে একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে। এই তিনটি ফোনের মডেল নম্বর M1901F7E, M1901F7T আর M1901F7C। মনে করা হচ্ছে এই তিনটি ফোনের নাম হতে চলেছে Redmi 7A, Redmi 7 আর Redmi 7 Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.