আসছে Redmi Go, নতুন কী থাকছে এই ফোনে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 ডিসেম্বর 2018 17:14 IST
হাইলাইট
  • শিঘ্রই বাজারে আসছে Redmi Go
  • Redmi Go তে চলবে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম
  • আর থাকবে 1GB RAM

Redmi Go তে চলবে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টে, থাকবে 1GB RAM।

শিঘ্রই বাজারে আসছে Redmi Go। Android Go প্রোগ্রামের অধীনে এই স্মার্টফোন লঞ্চ হবে। সম্প্রতি এক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। একটি রিপোর্ট ত্যহেকে জানা গিয়েছে এই ফোনে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলতে পারে। সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনের মডেল নম্বর M1903C3GG। তিনটি ওয়েবসাইটে এই ফোন দেখা গেলেও দুটি ওয়েবসাইটে এই ফোনের নাম জানানো হয়নি। তৃতীয় ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনের নাম Redmi Go। এই খবর সত্যি হলে অবশেষে Android Go স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। প্রসঙ্গত 1GB বা তার কম RAM এর স্মার্টফোনে লেটেস্ট Android অপারেটিং সিস্টেম চালানোর জন্য Android Go অপারেটিং সিস্টেম ডিজাইন হয়েছিল।

রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সার্টিফিকেশান ওয়েবসাইটে এই স্মার্টফোনটি দেখা গিয়েছে। এর মধ্যে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সার্টিফিকেশান ওয়েবসাইয়টে এই ফোনের নাম জানানো না হলেও সিঙ্গাপুরের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে এই ফোনের নাম Redmi Go।

মার্কিন সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi Go তে থাকবে ডুয়াল সিম, 2.4GHz Wifi আর Bluetooth 4.2 কানেক্টিভিটি। এই ফোনের ওজন 150 গ্রাম।

 Android Go অপারেটিং সিস্টেমের জন্য Redmi Go তে চলবে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টে, থাকবে 1GB RAM।  ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Redmi Go, Android Go
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.