এক হাজার টাকা সস্তা হল এই তিনটি Xiaomi স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 নভেম্বর 2018 17:29 IST
হাইলাইট
  • Redmi Note 5 Pro 4GB RAM + 64GB স্টোরেজে কিনতে খরচ হবে 13,999 টাকা
  • 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম হয়েছে 15,999 টাকা
  • Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 11,999 টাকা

দাম কমে ভারতে 15,999 টাকায় Mi A2 পাওয়া যাচ্ছে

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ভারতে স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে Xiaomi। এই খবর আসার পরেই তিনটি জনপ্রিয় স্মার্টফোনের দাম 1,000 টাকা কমালো চিনের কম্পানিটি। শুক্রবার Redmi Note 5 Pro, Redmi Y2 আর Mi A2 ফোনের দাম 1,000 টাকা করে কমিয়েছে Xiaomi। এই তিনটি ফোনের দাম কমানোর ঘোষণা করেন কোম্পানি গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। যন্ত্রাংশের দাম কমায় এই তিনটি স্মার্টফোন তৈরীর খরচ কমেছে। সেই কারনেই ফোনের দাম কমানো হল বলে জানিয়েছে বেজিং এর কোম্পানিটি।

আরও পড়ুন: জনপ্রিয়তায় ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে Xiaomi

Advertisement

1,000 টাকা দাম কমার পরে Redmi Note 5 Pro 4GB RAM + 64GB স্টোরেজে কিনতে খরচ হবে 13,999 টাকা।  6GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 15,999 টাকা।

আরও পড়ুন: আগামী সপ্তাহে এই ওয়েবসাইট থেকে কেনা যাবে Xiaomi Redmi Note 6 Pro

দাম কমে ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2  এর দাম হয়েছে 15,999 টাকা। তবে এখনই  এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 18,999 য়াকা। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।

Advertisement

ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 11,999 টাকা।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.