আগামী সপ্তাহে এই ওয়েবসাইট থেকে কেনা যাবে Xiaomi Redmi Note 6 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 নভেম্বর 2018 17:26 IST
হাইলাইট
  • 22 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro
  • 23 নভেম্বর ভারতে বিক্রি শুরু হবে এই ফোন
  • Flipkart ও Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 6 Pro

Redmi Note 6 Pro price in India will be revealed on November 22

22 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro। আগামী বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে Redmi Note সিরিজের পরবর্তী স্মার্টফোন। এর পরদিন 23 নভেম্বর ভারতে বিক্রি শুরু হবে এই ফোন। আগামী শুক্রবার Flipkart ও Mi.com এ দুপুর 12 টায় Redmi Note 6 Pro বিক্রি শুরু হবে।

সম্প্রতি থাইল্যান্ডে Redmi Note 6 Pro ফোন বিক্রি শুরু হলেও ভারতে এই ফোন লঞ্চ করেনি বেজিং এর কোম্পানিটি। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে থাইল্যান্ডে পাওয়া যায় Redmi Note 6 Pro।

আরও পড়ুন: এক হাজার টাকা সস্তা হল এই তিনটি Xiaomi স্মার্টফোন

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। আপাতত এই একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro।

আরও পড়ুন: জনপ্রিয়তায় ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে Xiaomi

ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  2. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  3. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  4. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  5. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  6. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  7. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
  8. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  9. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  10. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.