শিঘ্রই লেটেস্ট Snapdragon 675 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অক্টোবর 2018 12:54 IST
হাইলাইট
  • মঙ্গলবার লঞ্চ হয়েছে Snapdragon 675
  • শিঘ্রই এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনবে Xiaomi
  • কবে এই ফোন বাজারে আসবে জানানো হয়নি

এই মঞ্চ থেকে ভারতে Xiaomi র সাফল্যের কথা তুলে ধরেন মনু জৈন

মঙ্গলবার লঞ্চ হয়েছে Qualcomm এর লেটেস্ট মোবাইল চিপসেট Snapdragon 675। এই চিপসেট লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ভারতে Xiaomi প্রধান মনু জৈন জানালেন শিঘ্রই এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনবে Xiaomi। অগাস্ট মাসে বাজারে এসেছিল Snadragon 670 চিপসেট। সেই চিপসেট আপডেট করে মঙ্গলবার নতুন Snapdragon 675 চিপসেট লঞ্চ করল Qualcomm।

এই মঞ্চ থেকে ভারতে Xiaomi র সাফল্যের কথা তুলে ধরেন মনু জৈন। 2014 সালের জুন মাসে প্রথম ভারতে এসেছিল চিনের কোম্পানি Xiaomi। প্রথম বছরে 100,000 স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi। 2017 সালে ভারতে 92 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল চিনের কোম্পানিটি। এই মুহুর্তে ভারতে এক নম্বর স্মার্টফোনের তকমা ধরে রেখেছে বেজিং এর কোম্পানি Xiaomi।

এই মঞ্চে মনু বলেন  কোম্পানির “Redmi” সিরিজের স্মার্টফোন Google এ বেশ জনপ্রিয়। তিনি বলেন Google সার্চে জনপ্রিয় সেলিব্রিটি টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জলি, রাবার্ট ডাউনিং জুনিয়ার এমনকি কি কার্দেশিয়ানের থেকে বেশি জনপ্রিয়ন কোম্পানির ‘Redmi' সিরিজের ফোনগুলি।

Snapdragon 675 চিপসেটে রয়েছে 11Nm LPP প্রসেস টেকনোলজি। এর সাথেই থাকছে অক্টাকোর Kryo 460 CPU আর Adreno 612 GPU। গেম লঞ্চের সময় Snapdragon 670 এর থেকে 30 শতাংশ তাড়াতাড়ি খুলবে Snapdragon 675 চিপসেট। এছাড়াও নতুন চিপসেটে 35 শতাংশ জলদি ওয়েব ব্রাউজিং করা যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Qualcomm Snapdragon 675, Qualcomm, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.