108MP ক্যামেরার চারটি স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi

স্মার্টফোনের জন্য 108 মেগাপিক্সেল ক্যামেরা সন্সর লঞ্চ করেছে Samsung। এই সেন্সর ব্যবহার করে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। কোম্পানির মধ্যে  ‘tucana', ‘draco', ‘umi' আর ‘cmi' নামে ডাকা হচ্ছে এই ফোনগুলিকে। নতুন এই চারটি ফোনে Samsung 108 MP ISOCELL Bright HMX সেন্সর সাকবে।

108MP ক্যামেরার চারটি স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi

Xiaomi ফোনে প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে

হাইলাইট
  • 108MP ক্যামেরার চারটি ফোন আনছে Xiaomi
  • এই ক্যামেরায় Samsung ISOCELL Bright HMX সেন্সর থাকবে
  • Xiaomi -র সাথে হাত মিলিয়ে এই সেন্সর তৈরী করেছে Samsung
বিজ্ঞাপন

সম্প্রতি স্মার্টফোনের জন্য 108 মেগাপিক্সেল ক্যামেরা সন্সর লঞ্চ করেছে Samsung। এই সেন্সর ব্যবহার করে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। কোম্পানির মধ্যে  ‘tucana', ‘draco', ‘umi' আর ‘cmi' নামে ডাকা হচ্ছে এই ফোনগুলিকে। নতুন এই চারটি ফোনে Samsung 108 MP ISOCELL Bright HMX সেন্সর সাকবে। অগাস্ট মাসে এই সেন্সর লঞ্চ করেছিল Samsung। Xiaomi -র সাথে হাত মিলিয়ে নতুন এই ক্যামেরা সেন্সর তৈরী করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই সেন্সররে চারটি পিক্সেল একসাথে কাজ মরবে। ফলে 27 মেগাপিক্সেল চঝবি তোলা যাবে।

XDA Developers ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। MIUI এর Mi Gallery অ্যাপ কোড থেকে নতুন এই চার ফোন সম্পর্কে জানা গিয়েছে। এই ফোনগুলি Mi আর Redmi ব্র্যান্ডের অধীনে লঞ্চ করবে Xiaomi।

তবে 108 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে প্রথম স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। পরে Samsung ও অন্যান্য ফোনের ক্যামেরাতেও এই সেন্সর দেখা যাবে। ভবিষ্যতে Samsung Galaxy A সিরিজের স্মার্টফোনে একই ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে। ইতিমধ্যেই Samsung ISOCELL Bright HMX সেন্সর তৈরী শুরু হয়েছে।

তবে 108 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হলেও এই সেন্সরের সব স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ছবি তোলা যাবে না। তবে এই বিশাল পিক্সেল কাউন্টের কারনে এই সেন্সরে তোলা ছবি খুব সহজেই ডিজিটাল জুম করা যাবে। 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হওয়ার কারনে ডিজিটাল জুম করলে ছবির গুনগত মানে খুব বেশি ক্ষতি হবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »