Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 জানুয়ারী 2026 16:29 IST
হাইলাইট
  • হাইব্রিড ATM থেকে মিলবে 10, 20, ও 50 টাকার নোট
  • মুম্বইয়ে এই ধরনের এটিএমের পাইলট প্রকল্প চলছে
  • বাজারে খুচরো নোটের ঘাটতি কমানোর লক্ষ্যে উদ্যোগ

Govt plans hybrid ATMs to dispense RS. 10, 20, 50 currency notes

Photo Credit: Unsplash/Ali Mkumbwa

বাজারে এখন ছোট নোটের আকাল। বেশিরভাগ ATM থেকে 500 ছাড়া 100 বা 200 টাকার নোট পাওয়া যায় না। ডিজিটাল পেমেন্টের চল বাড়লেও এখনও প্রচুর দোকানে অনলাইনে টাকা দেওয়ার সুবিধা নেই। ফলে জিনিসপত্র কিনে 500, 100, কিংবা 200 টাকার নোট ভাঙাতে গেলে শুনতে হচ্ছে, খুচরো দিন। আমজনতার এই অসুবিধা দূর করতে নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বাজারে ছোট নোটের যোগান বাড়াতে নতুন ধরনের এটিএম আনার কথা ভাবছে কেন্দ্র, যেখানে 10, 20, এমনকি 50 টাকার নোট পাওয়া যাবে৷ একে বলা হচ্ছে হাইব্রিড এটিএম (Hybrid ATM)।

হাইব্রিড ATM থেকে মিলবে 10, 20, ও 50 টাকার নোট

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ে পাইলট প্রকল্পের অধীনে একটি কম অঙ্কের নোট দেওয়ার হাইব্রিড এটিএম পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হচ্ছে। ট্রায়াল সফল হলে এই এটিএম গোটা দেশে চালু করা হবে। মুলত বাজার, হাসপাতাল, সরকারি দপ্তর, বা যাতায়াতের গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে জনসমাগম এবং লেনদেন বেশি হয়, এমন স্থানে হাইব্রিড এটিএম বসানো হতে পারে।

এমন কিছু হাইব্রিড এটিএম নিয়েও ভাবনা চলছে, যেখানে বড় অঙ্কের নোট জমা দিয়ে ছোট নোট নেওয়া যাবে।সূত্রের আরও দাবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আরও বেশি পরিমাণে ছোট অঙ্কের নোট ছাপানোর অনুরোধ জানানো হতে পারে। এর ফলে বাজারে খুচরো নোটের ঘাটতি কমবে ও নগন লেনদেন সুবিধার হবে।

বর্তমানে মূল্যের দিক থেকে সবচেয়ে বড় নোট হল 500 টাকার। কিন্তুু বেশিরভাগ দোকানদার 500 টাকার নোট ভাঙিয়ে দিতে হিমশিম খাচ্ছেন। আধা-শহর এবং গ্রামীণ এলাকায় ভোগান্তি আরও বেশি। কারণ এই সমস্ত জায়গায় নগদে বেশি লেনদেন হয়। 

মিন্ট-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাঙ্ক কর্তা বলেছেন, শুধু হাইব্রিড এটিএম বসালেই সমস্যার সমাধান হবে না, যদি তার সঙ্গে ছোট নোট ছাপানো, লজিস্টিকস, এবং রিসার্কুলেশন সমানতালে বাড়ানো না হয়। গ্রান্ট থর্টনের পার্টনার এবং ফাইন্যান্সিয়াল পরিষেবার রিস্ক লিডার বিবেক আইয়ারের মতে, দেশজুড়ে হাইব্রিড এটিএম বসানো ব্যাঙ্কগুলির জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নাও হতে পারে। তাই এটি নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ রাখা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, যে সব অঞ্চলে এখনও ডিজিটাল পেমেন্টের পরিকাঠামো সেভাবে প্রসারিত হতে পারেনি — বিশেষ করে গ্রামীণ ও আধা শহর এলাকায়, সেখানে কম অঙ্কের নোট দেওয়ার মেশিন বসানো সঠিক কৌশল হতে পারে। তবে ছোট নোটের জোগান সমস্ত জায়গাতেই বৃদ্ধি করা উচিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ATM, Hybrid ATM, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  2. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  4. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  5. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  6. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  7. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  9. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  10. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.