Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ

কেন্দ্রীয় সরকার নতুন ধরনের ATM আনার কথা ভাবছে, যেখানে 10, 20, ও 50 টাকার নোট পাওয়া যাবে৷

Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ

Photo Credit: Unsplash/Ali Mkumbwa

Govt plans hybrid ATMs to dispense RS. 10, 20, 50 currency notes

হাইলাইট
  • হাইব্রিড ATM থেকে মিলবে 10, 20, ও 50 টাকার নোট
  • মুম্বইয়ে এই ধরনের এটিএমের পাইলট প্রকল্প চলছে
  • বাজারে খুচরো নোটের ঘাটতি কমানোর লক্ষ্যে উদ্যোগ
বিজ্ঞাপন

বাজারে এখন ছোট নোটের আকাল। বেশিরভাগ ATM থেকে 500 ছাড়া 100 বা 200 টাকার নোট পাওয়া যায় না। ডিজিটাল পেমেন্টের চল বাড়লেও এখনও প্রচুর দোকানে অনলাইনে টাকা দেওয়ার সুবিধা নেই। ফলে জিনিসপত্র কিনে 500, 100, কিংবা 200 টাকার নোট ভাঙাতে গেলে শুনতে হচ্ছে, খুচরো দিন। আমজনতার এই অসুবিধা দূর করতে নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বাজারে ছোট নোটের যোগান বাড়াতে নতুন ধরনের এটিএম আনার কথা ভাবছে কেন্দ্র, যেখানে 10, 20, এমনকি 50 টাকার নোট পাওয়া যাবে৷ একে বলা হচ্ছে হাইব্রিড এটিএম (Hybrid ATM)।

হাইব্রিড ATM থেকে মিলবে 10, 20, ও 50 টাকার নোট

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ে পাইলট প্রকল্পের অধীনে একটি কম অঙ্কের নোট দেওয়ার হাইব্রিড এটিএম পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হচ্ছে। ট্রায়াল সফল হলে এই এটিএম গোটা দেশে চালু করা হবে। মুলত বাজার, হাসপাতাল, সরকারি দপ্তর, বা যাতায়াতের গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে জনসমাগম এবং লেনদেন বেশি হয়, এমন স্থানে হাইব্রিড এটিএম বসানো হতে পারে।

এমন কিছু হাইব্রিড এটিএম নিয়েও ভাবনা চলছে, যেখানে বড় অঙ্কের নোট জমা দিয়ে ছোট নোট নেওয়া যাবে।সূত্রের আরও দাবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আরও বেশি পরিমাণে ছোট অঙ্কের নোট ছাপানোর অনুরোধ জানানো হতে পারে। এর ফলে বাজারে খুচরো নোটের ঘাটতি কমবে ও নগন লেনদেন সুবিধার হবে।

বর্তমানে মূল্যের দিক থেকে সবচেয়ে বড় নোট হল 500 টাকার। কিন্তুু বেশিরভাগ দোকানদার 500 টাকার নোট ভাঙিয়ে দিতে হিমশিম খাচ্ছেন। আধা-শহর এবং গ্রামীণ এলাকায় ভোগান্তি আরও বেশি। কারণ এই সমস্ত জায়গায় নগদে বেশি লেনদেন হয়। 

মিন্ট-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাঙ্ক কর্তা বলেছেন, শুধু হাইব্রিড এটিএম বসালেই সমস্যার সমাধান হবে না, যদি তার সঙ্গে ছোট নোট ছাপানো, লজিস্টিকস, এবং রিসার্কুলেশন সমানতালে বাড়ানো না হয়। গ্রান্ট থর্টনের পার্টনার এবং ফাইন্যান্সিয়াল পরিষেবার রিস্ক লিডার বিবেক আইয়ারের মতে, দেশজুড়ে হাইব্রিড এটিএম বসানো ব্যাঙ্কগুলির জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নাও হতে পারে। তাই এটি নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ রাখা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, যে সব অঞ্চলে এখনও ডিজিটাল পেমেন্টের পরিকাঠামো সেভাবে প্রসারিত হতে পারেনি — বিশেষ করে গ্রামীণ ও আধা শহর এলাকায়, সেখানে কম অঙ্কের নোট দেওয়ার মেশিন বসানো সঠিক কৌশল হতে পারে। তবে ছোট নোটের জোগান সমস্ত জায়গাতেই বৃদ্ধি করা উচিত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »