একটি ওয়াশিং মেশিন কতটা বিদ্যুৎ খরচ করছে, তা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল।
Photo Credit: Unsplash/PlanetCare
A typical washing machine uses 300-2000 watts of electricity per cycle
অনেকের বাড়িতে ময়লা জামাকাপড় পরিষ্কার করে ধোয়ার জন্য ওয়াশিং মেশিন (Washing Machine) একমাত্র ভরসা। বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে কাপড়া কাচার মেশিন একটি প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্র হয়ে উঠেছে। গরমে এমনিতেই এসি, কুলার, এবং ফ্রিজ একসাথে চলার কারণে বিদ্যুতের বিল বেশি আসে। তার উপর এখন বেশি তাপমাত্রার কারণে জামা, প্যান্ট, কুর্তি, ও শাড়ি অল্পেতেই ঘেমে সহজে নোংরা হয়ে যাচ্ছে। তাই সপ্তাহে তিন চারবার বা প্রতিদিনই ওয়াশিং মেশিন চালানোর প্রয়োজন পড়ে। ফলে প্রায় সবার মনেই প্রশ্ন জাগে যে, ওয়াশিং মেশিনে একবার কাপড় ধুলে ঠিক কতটা বিদ্যুৎ খরচ হয়।
একটি ওয়াশিং মেশিন কতটা বিদ্যুৎ খরচ করছে, তা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। যেমন, মেশিনের ক্যাপাসিটি (লিটার), ধরন (ফ্রন্ট লোড না টপ লোড), ও কোন মোডে কীভাবে ও কতক্ষণ ধরে কাপড় কাচা হচ্ছে। সাধারণত একটি ওয়াশিং মেশিন 300 ওয়াট থেকে 2,000 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে।
মেশিনের সেই ক্ষমতা টপ-লোড না ফ্রন্ট-লোড এবং হিটারের মতো অতিরিক্ত ফিচার আছে কিনা, তার উপর নির্ভর করছে। সহজ ভাষায় বললে, 1000 ওয়াটের অর্থ হল 1 কিলোওয়াট (KW)৷ অর্থাৎ যদি কোনও যন্ত্র এক ঘন্টা ধরে 1,000 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করলে, তা প্রায় 1 ইউনিটে গিয়ে দাঁড়ায়।
আরও উদাহরণ দিয়ে বললে, যদি আপনার ওয়াশিং মেশিন 700 ওয়াট শক্তি ব্যবহার করে, তাহলে 1 ঘন্টা চললে খরচ হবে প্রায় 0.7 ইউনিট বিদ্যুৎ। বেশিরভাগ বাড়িতে একটি ওয়াশিং মেশিনের ওয়াশ সাইকেল 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত চলে। অর্থাৎ একবার কাপড় কাচতে প্রায় 0.3 ইউনিট থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ লাগতে পারে।
এবার বিদ্যুৎ খরচের বিষয়টি বুঝতে হবে। ধরা যাক, আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম 8 টাকা। তাহলে মেশিন 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে এক বার কাপড় ধুতে খরচ হবে প্রায় 8 টাকা। আর সর্বনিম্ন হিসেব করলে গড়ে 2.4 থেকে 12 টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে।
তবে কাপড় অতিরিক্ত ময়লা হলে হট ওয়াটার ওয়াশে দিয়ে কাচতে হয়। সে ক্ষেত্রে জল গরম করা ও কাপড় ধোয়ার জন্য মেশিনকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হবে। ফলস্বরূপ বিদ্যুতের বিল বেশি আসবে। প্রসঙ্গত, কম বিদ্যুৎ ও জল খরচ করার দিক থেকে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন টপ লোড মডেলের চেয়ে অনেক এগিয়ে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale