অবিশ্বাস্য দামে নিলামে বিক্রি হল বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে আঁকা ছবি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অক্টোবর 2018 12:45 IST

নিউ ইয়র্কে “এডমণ্ড দে বেলামি”

Photo Credit: TIMOTHY A. CLARY / AFP

কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আঁকা প্রথম ছবি নিলামে উঠল। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক নিলামে বিশ্বের প্রথম কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আঁকা ছবি 4,32,000 মার্কিন ডলারে (প্রায় 3.2 কোটি টাকা) বিক্রি হল। এই প্রথম কোন বড় নিলাম সংস্থা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের আঁকা ছবি বিক্রি করল।

এই ছবিতে এক ব্যক্তিকে কালো কোট পরে দেখা গিয়েছে। ছবিটি সোনালি ফ্রেমে বাঁধানো রয়েছে। এক ঝলকে এই ছবিতে “এডমণ্ড দে বেলামি” কে দেখে অষ্টাদশ বা উনবিংশ শতকের কোন শিল্পকার্য বলে ভুল করতে পারেন অনেকেই।

তবে কাছে গেলে এই ছবির তফাৎ চোখে পড়বে। দেখে মনে হবে সঠিকভাবে শেষ করা হয়নি এই ছবিটি। শিল্পীর স্বাক্ষরের পরিবর্তে এই ছবির নীচে রয়েছে অঙ্কের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে এই ছবিটি আঁকা হয়েছে।

ফ্রেঞ্চ কালেক্টিভের মস্তিস্কপ্রসুত এই ছবি। শিল্পে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ছোঁইয়া দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। এই ছবি আঁকার আগে কম্পিউটারে 15,000 ক্লাসিস পোট্রেট ছবি চালানো হয়।

একবার কম্পিউটারে সফটওয়্যার ছবি আঁকার নিয়ম বুঝে যাওয়ার পরে Google ডেভেলপার ইয়ান গুডফেলো নতুন অ্যালগোরিদন তৈরী করেন। এর পরেই একের পর এক ছবি আঁকার কাজ শুরু হয়।

মোট 11টি ছবি পছন্দ করেছে ফ্রেঞ্চ কালেক্টিভ। এই ছবিগুলির নাম রাখা গয়েছে “বেলামি ফ্যামিলি”। এর মধ্যে একটি ছবি বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিলাম করা হয়েছে।

নিলামের আগে এই ছবির দাম রাখা হয়েছিল 7,000 থেকে 10,000 মার্কিন ডলার। টেলিফোনে এক ব্যক্তি এই নিলাম থেকে 4,32,000 মার্কিন ডলারে (প্রায় 3.2 কোটি টাকা) বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে আঁকা ছবি কিনে নেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Edmond de Belamy, AI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.