মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে স্পেসক্রাফট পাঠাল ব্রিটেন

পৃথিবীর চারপাশে মহাকাশে এই মুহুর্তে কয়েক হাজার আবর্জনা ঘুরে বেড়াচ্ছে। আর এই আবর্জনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে অনেকগুলি টুকরো বুলেটের স্পিডে ঘরে বেড়াচ্ছে।

মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে স্পেসক্রাফট পাঠাল ব্রিটেন

Photo Credit: NASA

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র

হাইলাইট
  • ব্রিটেনে এই কৃত্রিম উপগ্রহ তৈরী করা হয়েছে
  • এই মিশনের নাম রাখা হয়েছে RemoveDEBRIS
  • পৃথিবীর চারপাশে মহাকাশে এই মুহুর্তে কয়েক হাজার আবর্জনা ঘুরে বেড়াচ্ছে
বিজ্ঞাপন

মহাকাশে আবর্জনা পরিষ্কার করতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক ভাবে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। খুব শিঘ্রই মহাকাশ থেকে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করবে এই কৃত্রিম উপগ্রহ।

ব্রিটেনে এই কৃত্রিম উপগ্রহ তৈরী করা হয়েছে। এই মিশনের নাম রাখা হয়েছে RemoveDEBRIS মিশন। পৃথিবীর চারপাশে ঘরতে থাকা আবর্জনাকে পরিষ্কার করার জন্য এই প্রথম কোন পদক্ষেপ নেওয়া হল। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ব্রিটিশ স্পেস এজেন্সি।

RemoveDEBRIS স্পেসক্রাফটের ওজন 100 কিলোগ্রাম। একটি নেতের মাধ্যমে এই স্পেসক্রাফট মহাকাশ থেকে আবর্জনা সংগ্রহ করবে। RemoveDEBRIS এর উন্নত ক্যামেরা ও রাডার সিস্টেম দিয়ে এই আবর্জনা সনাক্তকরনের কাজ করবে এই স্পেসক্রাফট।

পৃথিবীর চারপাশে মহাকাশে এই মুহুর্তে কয়েক হাজার আবর্জনা ঘুরে বেড়াচ্ছে। আর এই আবর্জনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে অনেকগুলি টুকরো বুলেটের স্পিডে ঘরে বেড়াচ্ছে। এই আবর্জনা যে কোন সময়ে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহ বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বড় ক্ষতি করে দিতে পারে। এই রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

এই পরীক্ষা সম্পূর্ণ হলে আবর্জনাগুলিকে পৃথিবীর চারপাশে ঘোরা থেকে মুক্ত করা যাবে। এরপরে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে তা ধ্বংশ হয়ে যাবে।

“এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে এই ধরনের মিশন আরও করা হবে।” বলে জানিয়েছে সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুগলেলমো অ্যাগলট্টিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »