2022 সালে মহাকাশে মানুষ পাঠাবে ভারত: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অগাস্ট 2018 13:40 IST

‘গগন যান’-এ চেপে 2022 সালে মহাকাশে পাড়ি দেবে ভারতীয়। বুধবার স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় এই কথা ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার (ISRO) নিজের ক্ষমতায় এই কাজ করে দেখাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই কাজ করতে পারলে ভারত চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠাবে।

“2022 সালে আমরা এই কাজ করে দেখাবো। ভারতের স্বাধীনতার 75 বর্ষপূর্তি বা তার আগেই মহাকাশে এক ভারতীয় তিরঙ্গা ওড়াবেন। আমার এই ঘোষনা করার সময় গর্ব হচ্ছে যে ভারত খুব শিঘ্রই মকাশে মানুষ পাঠাতে চলেছে। দেশের বিজ্ঞানীরা এই স্বপ্নকে সফল করবেন।” বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন মঙ্গলযান পাঠানোর সাথেই দেশের মহাকাশ বিজ্ঞানীরা নিজেদের ক্ষমতার নিদর্শন দিয়েছেন। “দূরদৃষ্টি ও আধুনিক প্রযুক্তির উপরে ভর করে শিঘ্রই NavIC লঞ্চ করবে ভারত। যা হবে ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশান সিস্টেম।”

প্রধানমন্ত্রীর এই কথার প্রতিক্রিয়ায় ISRO চেয়ারম্যান কে সিভান বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠানোওর কাজ শুরু করেছে ISRO। 2022 সালে মানুষকে মহাকাশে পাঠানোর আগে দুই বার মানুষ ছাড়া এই পদ্ধতি পরীক্ষা করবে ISRO। GSLV এর সাথে লঞ্চ করে এই মিশন পরীক্ষা করা হবে। এই মিশনে সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পরে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই কাজ করে দেখাবে।

1984 সালে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন পাইল্ট রাকেশ শর্মা। সোভিয়েত ইউনিয়ানের Soyuz T-11 মিশনের অংশ হিসাবে তিনি মহাকাশে গিয়েছিলেন। এরপ্রে ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা ও সুনিতা উইলিয়ামস মহাকাশে পাড়ি দিয়েছিলেন। কলম্বিয়া মহাকাশযান চেপে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কল্পনা চাওলার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Narendra Modi, Gaganyaan, India, ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.