যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরী GSAT-31 এর সফল উৎক্ষেপন করল ISRO

মূল ভূখণ্ডের সাথেই উপকূল এলাকায় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে GSAT-31। প্রসঙ্গত যোগাযোগের জন্য এই নিয়ে মোট চল্লিশটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ISRO। GSAT-31 এর ওজন 2,535 কিলোগ্রাম।

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরী GSAT-31 এর সফল উৎক্ষেপন করল ISRO

Photo Credit: Twitter/ Arianespace

বিজ্ঞাপন

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরী নতুন কৃত্রিম উপগ্রহ GSAT-31 সফল উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান (ISRO)। মঙ্গলবার গভীর রাতে এই যোগাযোগ সংক্রান্ত উপগ্রহটির সফল উৎক্ষেপণ হয়েছে। তবে ভারত নয়, দক্ষিণ আমেরিকা উত্তর পূর্ব উপকূল থেকে ভারতীয় সময় রাত 2:31 মিনিটে  এই উপগ্রহটির উৎক্ষেপণ হয়। লঞ্চের 42 মিনিট পরে সফলভাবে কক্ষপথে পোঁছেছে GSAT-31।

ISRO চেয়ারম্যান  ড.  কে  সিভান  জানিয়েছেন মূল ভূখণ্ডের সাথেই উপকূল এলাকায় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে GSAT-31। প্রসঙ্গত যোগাযোগের জন্য এই নিয়ে মোট চল্লিশটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ISRO। GSAT-31 এর ওজন 2,535 কিলোগ্রাম।

আগামী 15 বছর কাজ করবে নতুন GSAT-31।  টিভির আপ লিঙ্কিং থেকে শুরু করে,  ডিজিটাল স্যাটেলাইট  নিউজ-এর মতো কাজে এই  উপগ্রহ সাহায্য করবে।  

কয়েকদিন আগে ISRO একটি রকেট উৎক্ষেপণ করেছিল, এই রকেটে ভারতীয় পড়ুয়াদের তৈরি করা বিশ্বের সবথেকে হালকা উপগ্রহও ছিল। ‘স্পেস কিডজ ইন্ডিয়া' নামের একটি বেসরকারি সংগঠনের হয়ে কাজ করে এই উপগ্রহটি তৈরি করেছে  বেশ কয়েকজন পড়ুয়া। নকশাও তাঁদেরই তৈরি।    উপগ্রহটির ওজন একটি কাঠের চেয়ারের থেকেও কম। মাত্র 1.26 কিলোগ্রাম। ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »