সব থেকে ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ISRO

প্রধাণত গ্রামীন ভারতে ইন্টারনেট পরিষেবা আরও উন্ন করতে ব্যবহার হবে নতুন GSAT-11। শহুরে এলাকাতে বডব্যান্ড পরিষেবায় বিপুল উন্নতি হলেও গ্রামীন ভারতে এখনও তেমন ভালো হয়নি ব্রডব্যান্ড পরিকাঠামো।

সব থেকে ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ISRO

বুধবার ফ্রেঞ্চ গায়ানা থেকে GSAT-11 মহাকাশে পাঠিয়েছে ISRO

বিজ্ঞাপন

ভারতের সবথেকে ভারী কৃত্রিম উপগ্রহ GSAT-11 মহাকাশে পাঠালো ISRO। বুধবার ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ানএস্কেপ রকেটে চেপে GSAT-11 মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা।

ভারতীয় স্পেস রির্সাচ অর্গানাইজেশন (ISRO) ফ্রেঞ্চ গায়ানার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র স্পেসপোর্ট থেকে ‘‘GSAT-11” নামের পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারতীয় সময় রাত দুটো বেজে সাত মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

ISRO প্রধান কে শিভান জানিয়েছেন, ‘‘GSAT-11 হল পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিসেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিসেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।''

প্রধাণত গ্রামীন ভারতে ইন্টারনেট পরিষেবা আরও উন্ন করতে ব্যবহার হবে নতুন GSAT-11। শহুরে এলাকাতে বডব্যান্ড পরিষেবায় বিপুল উন্নতি হলেও গ্রামীন ভারতে এখনও তেমন ভালো হয়নি ব্রডব্যান্ড পরিকাঠামো। সেই চিত্র বদলে দেবে নতুন এই কৃত্রিম উপগ্রহটি।

GSAT-11, বানাতে খরচ হয়েছে প্রায় 600 কোটি টাকা। মহাকাশে 15 বছর কাজ করবে এই কৃত্রিম উপগ্রহ। 5,854 কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতের উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নেই। সেই কারণে ভাড়া করা হয়েছিল ফরাসি উৎক্ষেপণ কেন্দ্রটি, সংবাদ সংস্থাকে এই কথা জানিয়েছে ISRO।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »