বন্যপ্রান সংরক্ষনে বড় সাফল্য আনবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

এক জার্নালে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে 99.3 শতাংশ নিখুঁতভাবে পশু চিনতে পারবে কম্পিউটার।

বন্যপ্রান সংরক্ষনে বড় সাফল্য আনবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
বিজ্ঞাপন

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দিয়ে এবার পশু গননার উপার বের করলেন বিজ্ঞানীরা। “ক্যামেরা ট্র্যাপ” এর মাধ্যমে পাওয়া ছবি থেকে নিজে থেকেই পগুকে চেনা, তার গননা করা ও তার বিবরন দিতে পারবে কম্পিউটার।

ন্যাশানাল অ্যাকাডেমি অফ সাইন্সের এক জার্নালে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে 99.3 শতাংশ নিখুঁতভাবে পশু চিনতে পারবে কম্পিউটার।

“এই প্রযুক্তির মাধ্যমে খুব কম খরচে নিখুঁত ভাবে বন্যপ্রানীদের তথ্য জানা যাবে। এর মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখা সহজ হয়ে যাবে। বন্যপ্রানী গবেষকদের এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রযুক্তি”। বলে জানিয়েছেন এই গবেষনা পত্রের আভিজ্ঞ লেখক জেফ ক্লুনি।

“এই প্রযুক্তির মাধ্যমে আরও সহজে আমরা বন্যপ্রানী গবেষনা ও তাদের বাঁচানোর কাজ করতে পারব।” বলে জানিয়েছেন ক্লুনি।

এক্ষেত্রে ডিপ লার্নিং প্রযক্তির ব্যাবহার করা হয়েছে। ডিপ নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে পশুদের মনের কথা বোঝা সম্ভব হয়েছে। এই প্রযেক্টের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে সারেঙ্গেটির ছবি থেকে। সেখানে অনেক ক্যামেরা লাগিয়ে পশুদের গতিবিধির ছবি তোলা হয়েছে। এরপর তাঞ্জানিয়ার এই উদ্যান থেকে কয়েক মিলিয়ান ছবি দিয়ে চিতা, সিংহ, হাতির মতো পশুর উপরে গবেষনা করা হয়েছে।


এই ছবির তথ্য তখনই কাজে লাগে যখন তা নম্বরে বদল করা হয়। আগে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দিয়ে এই কাজ করা হত। এতে অনেক সময় লেগে যেত। এবার নতুন এই প্রযুক্তি সামনে আসায় নিমেষে এই কাজ করে দেবে কম্পিউটার।

এই প্রযেক্টে 3.2 মিলিয়ান ছবি ব্যাবহার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দিয়ে এই কাজ করতে গেলে কয়েক বছর সময় লেগে যেত। গবেষকরা মনে করেন এই প্রযুক্তির মাধ্যমে এবার থেকে স্বেচ্ছাসেবকদের অনেকটা সময় বেঁচে যাবে।

“ডিপ লার্নিং টেকনোলজির মাধ্যমে অসাধ্য সাধন করা গিয়েছে। আমি নিজেও এতো ভালো ফল কখনোই আশা করিনি” বলে জানিয়েছেন আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রেগ প্যাকার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Starlink: নিরাপত্তা উদ্বেগে আটকে গেল ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর চূড়ান্ত ছাড়পত্র
  2. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  3. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  4. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  5. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  6. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  7. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  8. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  9. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  10. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »