একাধিক ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা যাবে WhatsApp, আসছে নতুন ফিচার

অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে WhatsApp। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পাঠাল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

একাধিক ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা যাবে WhatsApp, আসছে নতুন ফিচার

Photo Credit: WABetaInfo

WhatsApp অ্যানড্রয়েড বিটা ভার্সনে নতুন ফিচার পৌঁছেছে

হাইলাইট
  • মাল্টি ডিভাইস সাপোর্ট আনছে WhatsApp
  • অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পৌঁছল
  • এছাড়াও ডিলিট মেসেজে নতুন ফিচার এসেছে
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে WhatsApp। গত বছর আইফোন বিটা ভার্সনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। এই ফিচারে একই WhatsApp  অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে একই সঙ্গে লগ ইন করা যাবে। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পাঠাল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এর ফলে একের বেশি ডিভাইসে একই সঙ্গে একই অ্যাকাউন্ট থেকে WhatsApp ব্যবহার করা যাবে। এছাড়াও সাম্প্রতিকতম বিটা ভার্সনে নতুন নামে ডিলিট মেসেজ ফিচার ফিরে এসেছে।

whatsapp

 WhatsApp বিটা ভার্সন 2.20.110 এ নতুন ফিচারগুলি যোগ হয়েছে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

একাধিক ডিভাইস থেকে লগ ইন করলে সব চ্যাট কনট্যাক্টকে সেই বিষয়ে জানিয়ে দেবে WhatsApp। যেহেতু WhatsApp-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে তাই নতুন ডিভাইস অ্যাড করলে নতুন এনক্রিপশন কি যোগ করতে হবে।

whatsapp main 2 WhatsApp

এছাড়াও সাম্প্রতিকতম বিটা ভার্সনে ডিলিট মেসেজ ফিচার সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। ‘Expiring Messages' নামে এই ফিচারে কোন মেসেজ পাঠানোর পরে তা নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যাবে। কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »