WhatsApp এ ভুল ধরার জন্য যুবককে পুরষ্কৃত করল Facebook

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2019 17:26 IST

মেমোরি করাপশানে ভুল ধরার জন্য কোচির এক যুবককে 500 মার্কিন ডলার পুরস্কার দিল Facebook। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে।

19 বছরের কে এস অনন্তকৃষ্ণ পাথনামথিত্তা মাউন্ট জিওন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বি টেক বিভাগের ছাত্র। তিনি WhatsApp এর একটি বাগ খুঁজে পেয়েছেন। এর ফলে গ্রাহকের সম্মতি ছাড়াই যে কোন  WhatsApp ফাইল ফোন থেকে ডিলিট করে দেওয়া যেত। সোমবার কেরালায় প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

আল্লাপুজার বাসিন্দা অনন্তকৃষ্ণদুই মাস আগে এই বাগ খুঁজে পেয়েছিলেন। সাথে সাথেই Facebook কে এই সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। একই সাথে Facebook কে এই সমস্যার সমাধান বাতলে দিয়েছিলেন তিনি।

গত দুই মাস ধরে সেই সমাধান খুঁটিয়ে দেখে অনন্তকৃষ্ণকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।

500 মার্কিন ডলার নগদ পুরষ্কার ছাড়াও Facebook এর হল অফ ফেম এ জায়গা দেওয়া হয়েছে তাকে।

কেরালা পুলিশের সাইবারডোমের সাথে কাজ করেন অনন্তকৃষ্ণ। এছাড়াও এথিকাল হ্যাকিং নিয়ে গবেষণা করছেন তিনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Facebook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  2. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  3. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  4. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  5. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  6. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  7. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  8. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  9. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  10. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.