নতুন ফিচারে ইচ্ছা হলেই আর কাউকে অ্যাড করা যাবে না Whatsapp গ্রুপে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 এপ্রিল 2019 16:02 IST
হাইলাইট
  • নতুন ফিচারে কোন গ্রুপে অ্যাড করতে গেলে গ্রাহকের সম্মতি বাধ্যতামুলক
  • বুধবার থেকে এই আপডেট সব WhatsApp গ্রাহকের কাছে পৌঁছে যাবে
  • ভোটের আগে ভুয়ো খবর প্রচার রুখতে কাজে লাগবে এই ফিচার

নতুন ফিচারে কোন গ্রুপে অ্যাড করতে গ্রাহকের সম্মতি বাধ্যতামুলক হয়েছে

এতদিন যে কোন ব্যক্তি অন্য যে কোন WhatsApp গ্রাহককে যে কোন গ্রুপে যোগ করতে পারত। এর ফলে অজান্তে অনেক গ্রুপে ঢুকে পড়তেন অনেকে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে WhatsApp। বুধবার WhatsApp জানিয়েছে নতুন ফিচারে কোন গ্রুপে অ্যাড করতে গেলে গ্রাহকের সম্মতি বাধ্যতামুলক হয়েছে। লোকসভা ভোটের আগে ভুয়ো খবর প্রচার রুখতে একের পর এক নতুন ফিচার যোগ করেছে বিশ্বের এক নম্বর মেসেজিং কোম্পানিটি। নতুন এই ফিচার ভুয়ো খবর প্রচার রুখতে WhatsApp কে আরও এক কদম এগিয়ে দিল।

নিজেকে যে কোন WhatsApp গ্রুপে যোগ হওয়া থেকে বিরত রাখতে Settings মেনুর Account > Privacy > Groups অপশানে গিয়ে Nobody, My Contacts অথবা Everyone সিলেক্ট করতে হবে।

Nobody সিলেক্ট করলে কোন ব্যাক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন না। My Contacts সিলেক্ট করলে একমাত্র আপনার কনট্যাক্টে থাকা ব্যাক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন। Everyone সিলেক্ট করলে যে কোন WhatsApp গ্রাহক এই কাজ করতে পারবেন।

Nobody সিলেক্ট করা থাকলে কোন ব্যাক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে চাইলে প্রথমে প্রাইভেট চ্যাটে ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে হবে। তিন দিনের মধ্যে এই লঞ্চের ক্লিক করে গ্রুপ জয়েন করা যাবে।

বুধবার থেকে এই আপডেট সব WhatsApp গ্রাহকের কাছে পৌঁছে যাবে। ধাপে ধাপে বিশ্বব্যাপী সব গ্রাহকের কাছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আপডেট পৌঁছে দেবে WhatsApp।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp groups, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.