ভারতে আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2019 15:56 IST

অনেক দিন ধরেই ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস WhatsApp। কিন্তু আইনি জটিলতায় সেই কাজ থেকে রয়েছে। সম্প্রতি সেই জটিলতা কেটেছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

Advertisement

2018 সাল থেকে কয়েক লক্ষ বিটা গ্রাহক WhatsApp পেমেন্ট ব্যবহার শুরু করেছেন। কিন্তু স্টেবেল ভার্সানে এই সার্ভিস লঞ্চ হতে অনেকটা দেরি হয়েছে। কেন্দ্রের একাধিক আইন মেনে WhatsApp কে পেমেন্ট সার্ভিস লঞ্চ করতে হবে। কেন্দ্র সবুজ সংকেত দিলেই ভারতে পেমেন্ট সার্ভিস শুরু করে দেবে WhatsApp। পেমেন্ট সার্ভিস শুরু করার আগে WhatsApp কে নিশ্চিত করতে হবে যে ভারতে পেমেন্ট সংক্রান্ত সব তথ্য ভারতের সার্ভারে স্টর থাকবে। এর জন্য একটি থার্ড পার্টি অডিটার নিয়োগ করতে হবে মার্কিন কোম্পানিকে। এবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ককে সেই অডিট রিপোর্ট পেশ করতে চলেছে WhatsApp। সম্প্রতি এই কাজের সাথে যুক্ত এক ব্যাক্তি মারফৎ এই খবর পাওয়া গিয়েছে।

ইতিমধ্যেই ভারতের ডিজিটাল পেমেন্ট দুনিয়ায় Google, PhonePe, Amazon Pay ও Paytm এর মধ্যে প্রতিযোগীতা তুঙ্গে। ভারতে ইতিমধ্যেই কঠিন প্রথিযোগীতার বাজারে এবার প্রবেশ করতে চলেছে WhatsApp। 2023 সালের মধ্যে ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারের মূল্য হবে এক ট্রিলিয়ম মার্কিন ডলার।

এই মুহুর্তে ভারতে 30 কোটির বেশি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। বিশেষজ্ঞরা মনে করছেন WhatsApp এই বাজারে প্রবেশ করার পরে দেশের ডিজিটাল দুনিয়ায় বিল্পব আসতে পারে।

Advertisement

যদিও এই অডিটের বিষয়ে কোন মন্তব্যে বিরত থেকেছে WhatsApp। ইমেলের উত্তরে WhatsApp মুখপাত্র জানিয়েছেন, “গোটা ভারতের গ্রাহকদের ইউপিআই পেমেন্টের মাধ্যমে WhatsApp পেমেন্ট ব্যবহারে সুযোগ করে দেবে কোম্পানি। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তব করতে ভারতের সঙ্গীদের সাথে কাজ করে যাবে WhatsApp।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, WhatsApp Pay, WhatsApp Payments
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.