Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল

Moto Pad 70 Pro ভারতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ।

Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল

Photo Credit: Motorola

Moto Pad 70 Pro features a 13-inch 3.5K Dolby Vision displayplay,

হাইলাইট
  • Moto Pad 70 Pro ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর দ্বারা চালিত
  • এটি 10,200mAh ব্যাটারি ও 13 ইঞ্চি Dolby Vision ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Moto Pad 70 Pro-এর সঙ্গে স্টাইলেস পেন ব্যবহার করা যাবে
বিজ্ঞাপন

Moto Pad 70 Pro আজ শনিবার (জুন 27) ভারতে লঞ্চ হয়েছে। এটি মোটোরোলার নতুন হাই-পারফরম্যান্স ট্যাব। ডিভাইসটি মধ্যবিত্তের বাজেটে ফ্ল্যাগশিপ স্তরের ফিচার্স অফার করবে। এই ট্যাবের বাক্সের ভিতরে Moto Pen Pro স্টাইলাস পেন দেওয়া হচ্ছে। ফলে নোট নেওয়া বা আঁকাআঁকি করতে সুবিধা হবে। Moto Pad 70 Pro পাওয়ারফুল Snapdragon 8s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এতে বিশাল 10,200mAh, 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লে, কোয়াড JBL স্পিকার, Dolby Atmos সাউন্ড, 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সটেনশন, এবং মেটাল ইউনিবডি ডিজাইন পাওয়া যাবে।

Moto Pad 70 Pro দাম

Moto Pad 70 Pro তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন 36,999 টাকায় এসেছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। কীবোর্ডের সঙ্গে 256 জিবি মডেলের দাম 45,999 টাকা রাখা হয়েছে। তবে ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা লিমিটেড পিরিয়ড অফার পাচ্ছেন।

বিশেষ অফারে মোটোরোলার নতুন ট্যাবলেটের তিনটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 32,999 টাকা, 35,999 টাকা, ও 41,999 টাকায় নেমে আসবে। এটি প্যানটোন টাইটান কালারে উপলব্ধ৷ সেল জুলাই 4 থেকে শুরু হবে। ডিভাইসটি ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।

Moto Pad 70 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটো প্যাড 70 প্রো 13 ইঞ্চির 12-বিট LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 3.5K রেজোলিউশন (3,504 x 2,190 পিক্সেল) 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ও 800 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ট্যাবের সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। রিয়ার প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Moto Pad 70 Pro ট্যাবলেটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন 8s জেন 4 চিপসেট AnTuTu বেঞ্চমার্কে 2.5 মিলিয়নের উপর স্কোর করেছে। চিপটি LPDDR5X র‍্যাম এবং UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকছে। ট্যাবে 120 FPS (ফ্রেম প্রতি সেকেন্ডে) গেম খেলা যাবে। ডিভাইসটি 6.2 মিমি পুরু এবং ওজন 598 গ্রাম।

মোটোরোলার নতুন ট্যাবলেট Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। কোম্পানি দুটি মেজর Android OS আপগ্রেড এবং 2030 সাল পর্যন্ত সফটওয়্যার আপডেট প্রদান করবে। ট্যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে৷ তবে বক্সে 68W টার্বোপাওয়ার চার্জার দেওয়া থাকবে।

মোটোরোলা দাবি করছে, ব্যাটারি ফুল চার্জ করলে প্রায় 12.5 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা যাবে। এতে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার মিলবে। যার মধ্যে রয়েছে সার্চ টু সার্কেল, স্মার্টার AI রিডার, AI নোটস, স্মার্ট ক্যাপচার, স্কেচ টু ইমেজ, AI সুপার রেজোলিউশন, ও AI লাইভ ট্রান্সক্রিপ্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »