Jio কে চাপে ফেলতে এক বছর ভ্যালিডিটি নিয়ে হাজির Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জানুয়ারী 2019 11:15 IST
হাইলাইট
  • 1,699 টাকায় Airtel প্রিপেডে এক বছর ভ্যালিডিটি পাওয়া যাবে
  • থাকছে এক বছর দিনে 1GB ডেটা আর Airtel TV প্রিমিয়াম সাবস্ক্রিপশান
  • 1,699 টাকায় এক বছর দিনে 1.5GB ডেটা দেয় Jio

1,699 টাকায় Airtel প্রিপেডে এক বছর ভ্যালিডিটি পাওয়া যাবে

1,699 টাকায় এক বছর ভ্যালিডিটি দেয় Jio। সম্প্রতি Jio কে ঘায়েল করতে মাত্র 1,499 টাকায় এক বছর ভ্যালিডিটি নিয়ে এসেছে Vodafone। এছাড়াও সম্প্রতি লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে BSNL। এবার এক বছর ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির Airtel। 1,699 টাকায় Airtel প্রিপেডে এক বছর ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকবে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল, দিনে 1GB ডেটা আর Airtel TV প্রিমিয়াম সাবস্ক্রিপশান।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

 

1,699 টাকা Airtel প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা পাওয়া যাবে। সাথে থাকবে দিনে 100 টি SMS আর 1GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। কোম্পানির অন্যান্য প্ল্যানের মতোই 1,699 টাকা প্ল্যানের সাথেও থাকছে বিনামূল্যে Airtel TV  সাবস্ক্রিপশান ব্যবহারের সুবিধা।

 

  আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone

 

সম্প্রতি 1,499 টাকায় 365 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছিল Vodafone। এই প্ল্যানে আনলিমিটেড কল এর সাথে দিনে 1GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই Vodafone Play অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবে 1,499 টাকা প্ল্যানের গ্রাহকরা।

Advertisement

 

আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel

 

এছাড়াও হয়েছে Jio –র 1,699 টাকা ছাড়াও BSNL 1,321 টাকা রিচার্জে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। Jio প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। তবে BSNL প্ল্যানে সারা বছরে মাত্র 5GB ডাটা ব্যবহারের সুবিধা থাকছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.