পুজোর আগে 289 টাকার প্ল্যানের ডাটা ও বৈধতা বাড়াল Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অক্টোবর 2018 12:41 IST
হাইলাইট
  • 289 টাকার প্ল্যানের সাথে পাওয়া ডাটা ও বৈধতা বাড়াল Airtel
  • মোট 4GB ডাটা আর 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন

289 টাকার প্ল্যানের সাথে পাওয়া ডাটা ও বৈধতা বাড়াল Airtel

289 টাকার প্ল্যানের সাথে পাওয়া ডাটা ও বৈধতা বাড়াল Airtel। এবার থেকে 289 টাকার প্ল্যানে মোট 4GB ডাটা আর 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। একই ধরনের সুবিধা সহ সম্প্রতি Vodafone 279 টাকার প্ল্যান লঞ্চ করেছে। Vodafone 279 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, রোজ 100 টি SMS এর সাথেই 4GB ডাটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

আগে Airtel 289 টাকার প্ল্যানে 48 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরালার গ্রাহকদের জন্য এই প্ল্যান বাজারেব এনেছিল Airtel। সেপ্টেম্বর মাসে প্রথম বাজারে এসেছিল 289 টাকার Airtel প্রিপেড প্ল্যান। আগে 289 টাকার প্ল্যানে Airtel গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই রোজ 100 টি SMS আর 1GB ডাটা বিনামূল্যে পেতেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 48 দিন। তবে Vodafone এর প্ল্যানে কলিং এ দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিটের সীমা থাকলেও Airtel প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে।

আরও পড়ুন: কলকাতাকে দূর্গাপুজোয় কী উপহার দিতে চলেছে Idea?

399 টাকায় Jio 84 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে ত্রোজ 100 SMS ব্যবহারের সুযোগ। সব সার্কেলের Jio গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.