99 টাকায় এক মাস আনলিমিটেড কলিং এর সুবিধা দেবে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুন 2018 11:48 IST
হাইলাইট
  • এই আনলিমিটেড প্ল্যানে কোন রোজকার বা সাপ্তাহিক লিমিট থাকবে না
  • সম্প্রতি BSNL ও তাদের ফাইবার টু হোম ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে
  • 27 টি সার্কেলের গ্রাহকরাই এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন

ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য নতুন আনলিমিটেড কলিং প্ল্যান নিয়ে এল BSNL। নতুন এই প্ল্যানে মাসে মাত্র 99 টাকায় গ্রাহকরা BSNL থেকে BSNL এ আনলিমিটেড কল করতে পারবেন। এই আনলিমিটেড প্ল্যানে কোন রোজকার বা সাপ্তাহিক লিমিট থাকবে না বলে জানিয়েছে BSNL। সপ্রতি হোম ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কলের প্ল্যান বাজারে এনেছে এয়ারটেল।
 
টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে 99 টাকার এই প্ল্যানে ভ্যালিডিটি থাকা পর্যন্ত নিজের নেটওয়ার্কে সব ল্যান্ডলাইন ও মোবাইল ফোনে আনলিমিটেড কল করতে পারবেন BSNL গ্রাহকরা। এই রিপোর্টে আরও বলা হয়েছে 27 টি সার্কেলের গ্রাহকরাই এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন।
 
এয়ারটেলের মতোই সম্প্রতি BSNL ও তাদের ফাইবার টু হোম ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে। এই প্ল্যানের সাথেই গ্রাহকরা বিনামূল্যে BSNL থেকে BSNL কল করতে পারবেন। কিছু প্ল্যানে অন্য নেটওয়ার্কেও বিনামূল্যে কল করার অফার দিচ্ছে BSNL। ফাইবার টু হোম প্ল্যানে যে সব গ্রাহকরা 249 টাকা থেকে 645 টাকার প্ল্যান নেবেন তারা BSNL থেকে BSNL বিনামুল্যে ফোন করার সুবিধা পাবে। আর যে গ্রাহকরা মাসে 645 টাকার বেশি প্ল্যান নেবে তারা সারা ভারতের যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন।
 
এখন জিও নিজেদের কোন ব্রডব্যান্ড সার্ভিস বাজারে না আনলেও একাধিক রিপোর্টে জানা গিয়েছে খুব শিঘ্রই বাজারে ব্রডব্যান্ড সার্ভিস লঞ্চ করবে মুকেশ আম্বানির কোম্পানি।
 
এই সপ্তাহের শুরুতেই নতুন গ্রাহকদের জন্য মাসে মাত্র 99 টাকায় 20Mbps ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছিল রাষ্ট্রায়াত্ত মোবাইল পরিষেবা কোম্পানিটি। এই প্ল্যানে মাসে 45GB করে ডাটা পাবেন গ্রাহকরা। প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাবে 99 টাকার এই প্ল্যানে। দিনের ডাটা শেষ হয়ে গেলে এই কানেকশানের স্পিড কমে 1Mbps হয়ে যাবে বলে জানানো হয়েছে। নতুন গ্রাহকরা প্রথম 90 দিন এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন। 90 দিন শেষ হয়ে গেলে BSNL এর অন্য যে কোন প্ল্যানে নিজের প্ল্যান বদলে নিতে পারবেন গ্রাহকরা।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  2. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  3. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  4. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  5. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  6. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  7. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  8. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  9. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  10. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.