নতুন গ্রাহক টানতে মরিয়া BSNL! প্রতিদিন মিলবে 1GB ডেটা, সাথে 180 দিন ভ্যালিডিটি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 অক্টোবর 2019 10:31 IST
হাইলাইট
  • 108 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL
  • এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে
  • নতুন প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন

প্রিপেড গ্রাহকদের জন্য 108 টাকা প্ল্যান নিয়ে এসেছে BSNL

প্রিপেড গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন 108 টাকা প্রিপেড প্ল্যানে প্রথম 28 দিন রোজ 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 180 দিন ভ্যালিডিটি। আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের BSNL প্রিপেড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 28 দিনের পরে অন্য প্ল্যান এক্সটেনশন রিচার্জ করা যাবে। 1GB ডেটার সাথেই প্রথম 28 দিন 500 টাক এসএমএস ব্যবহার করা যাবে। আর থাকছে দিনে 250 মিনিট কল করার সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কেল নম্বরেও এই প্ল্যান থেকে কল করা যাবে।

TelecomTalk ওয়েবসাইটে প্রথম 108 টাকা BSNL প্রিপেড প্ল্যানের খবর সামনে এসেছে। এক রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। সাথে প্রথম 28 দিন রোজ 1GB ডেটা ব্যবহার করা যাবে। দিনের ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। এর সাথেই দিনে 250 মিনিট কল করা যাবে। আর থাকছে 500 টা SMS। এই সব সুবিধা প্রথম 28 দিন পাওয়া যাবে। যদিও 108 টাকা প্ল্যানে 108 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

Advertisement

গ্রাহক নতুন কানেকশন নেওয়ার সময় প্রথম রিচার্জ হিসাবে 108 টাকা রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলে এই সুবিধা মিলবে। পুরনো গ্রাহকরা প্ল্যান বদল করতে চাইলেও এই রিচার্জ করতে পারবেন। কোম্পানি জানিয়েছে ‘ব্ল্যাকআউট ডে' তে এই প্ল্যানের সুবিধা কাজ করবে না।

চলতি সপ্তাহেই 698 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানের সাথে 200GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল অথবা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 698 টাকা প্ল্যান ব্যবহার করতে 15 নভেম্বরের আগে রিচার্জ করতে হবে।

আরও পড়ুন:

অবিশ্বাস্য দামে 200GB ডেটা দিচ্ছে BSNL

মিশে যাচ্ছে BSNL আর MTNL: সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র

গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এল Jio

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.