মিশে যাচ্ছে BSNL আর MTNL: সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র

এক হয়ে যাচ্ছে BSNL আর MTNL। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই সংস্থাকে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র।

মিশে যাচ্ছে BSNL আর MTNL: সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র

BSNL আর MTNL কে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র

হাইলাইট
  • এক হয়ে যাচ্ছে BSNL আর MTNL
  • এই দুই সংস্থাকে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র
  • বুধবার মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বিজ্ঞাপন

এক হয়ে যাচ্ছে BSNL আর MTNL। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই সংস্থাকে ঘুরে দাঁড়াতে 15,000 কোটি টাকা দেবে কেন্দ্র। এই দুই কোম্পানিকে 4G স্পেকটার্ম দেওয়ার কাজ 2016 সালেই শেষ হয়েছিল।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, “"BSNL ও MTNL এর পুনর্জীবনের জন্য 15,000 কোটি টাকার সার্বভৌম বন্ড পাবে। এই  33,000 কোটি টাকার সম্পদ পর্যবেক্ষণ করা হবে। মন্ত্রীপরিষদ কর্মীদের জন্য একটি আকর্ষণীয় ভিআরএস প্যাকেজকেও অনুমোদন দিয়েছে যা গুজরাট মডেলের থেকে কিছুটা আলাদা। সামান্য আসল গুজরাটের মডেল। সরকার প্রশাসনিক বরাদ্দের ভিত্তিতে 4G স্পেকটার্ম সরবরাহ করবে। BSNL এবং MTNLকে সংহত করার বিষয়ে মন্ত্রীসভা নীতিগত অনুমোদন দিয়েছে এবং যতক্ষণ না এই পদ্ধতি কার্যকর হয় ততক্ষণ MTNL  BSNL এর সহায়ক সংস্থা হবে।”

ভারতের টেলিকম বাজারে Jio -র প্রবেশের পরে কম দামে ডেটা ও ভয়েস কল দিয়ে প্রতিযোগীদের ঘায়েল করেছে। বাজারে টিকে থাকতে গত বছর এক হয়েছিল Vodafone আর Idea। এবার দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা এক হয়ে টিকে থাকার মরিয়া চেষ্টা চালাবে।

প্রায় এক দশক ধরে BSNL ও MTNL এক হয়ে যাওয়ার কথা চলছে। যদিও এতদিন তা দিনের আলো দেখতে পায়নি। 2019 আর্থিক বছরে প্রায় 14,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে BSNL। এখনও গটা দেশে BSNL এর 4G নেটওয়ার্ক শুরু হয়নি। যা এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে বেসরকারি প্রতিযোগীদের থেকে পিছিয়ে দিয়েছে। গোটা দেশে মোট মোবাইল গ্রাহকের 11 শতাংশ BSNL নেটওয়ার্ক ব্যবহার করেন। কোম্পানির মোট গ্রাহক সংখ্যা 12 কোটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »