গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান নিয়ে এল Jio

তিনটি নতুন ‘অল-ইন-ওয়ান'  প্ল্যান নিয়ে এল Jio। 222 টাকা, 333 টাকা আর 444 টাকা দামে তিনটি নতুন ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান নিয়ে এসেছে Jio।

গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান নিয়ে এল Jio

Jio All-In-One Plan: তিনটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Jio

হাইলাইট
  • 222 টাকা প্ল্যানে এক মাস ভ্যালিডিটি পাওয়া যাবে
  • 333 টাকা প্ল্যানে দুই মাস ভ্যালিডিটি পাওয়া যাবে
  • 444 টাকা প্ল্যানে তিন মাস ভ্যালিডিটি পাওয়া যাবে
বিজ্ঞাপন

অক্টোবর মাসের শুরুতে Jio গ্রাহকদের জন্য অতিরিক্ত আইইউসি চার্জ শুরু হয়েছিল। এর ফলে কোন প্ল্যান রিচার্জ করার পরেও অন্য নেটওয়ার্কে কল করতে কোম্পানির গ্রাহকদের অতিরিক্ত টপ-আপ প্ল্যান রিচার্জ করতে হচ্ছিল। সেই ঝামেলা থেকে মুক্তি দিতে প্রিপেড গ্রাহকদের জন্য তিনটি নতুন ‘অল-ইন-ওয়ান'  প্ল্যান নিয়ে এল Jio। এই প্ল্যানে তিন মাস পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড কল (Jio নেটওয়ার্কে) আর সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা।

15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ

222 টাকা, 333 টাকা আর 444 টাকা দামে তিনটি নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। 222 টাকা প্ল্যানে এক মাস, 333 টাকা প্ল্যানে দুই মাস আর 444 টাকা প্ল্যানে তিন মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। এই তিন প্ল্যানে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সাথে অন্য মোবাইল নেটওয়ার্কে 1,000 মিনিট কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা ব্যবহারের সুবিধা।

সোমবার এক বিবৃতিতে Gadgets 360 কে নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চের খবর জানিয়েছে Jio। কোম্পানির দাবি পুরনো প্ল্যানের সাথে অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত টপ-আপ রিচার্জের পরিবর্তে নতুন ‘অল-ইন-ওয়ান' প্রিপেড প্ল্যান রিচার্জ করলে লাভবান হবেন গ্রাহক। তিনটি নতুন প্ল্যানে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কলের সাথে অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত 1,000 মিনিট থাকবে।

ট্রিপল ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U3

বিবৃতিতে Jio জানিয়েছে খুব সহজেই নতুন তিনটি রিচার্জের দাম মনে রাখা যাবে। কোম্পানির দাবি বাজারে অন্য যে কোন নেটওয়ার্কের একই ধরনের প্ল্যানের থেকে 20-50 শতাংশ সস্তা এই তিনটি প্ল্যান। এছাড়াও বেস প্ল্যানের উপরে 111 তাকা রিচার্জ করলে অতিরিক্ত এক মাস ভ্যালিডিটি পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »