এই দুই প্রিপেড প্ল্যানে দিনে 2GB ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2019 15:42 IST
হাইলাইট
  • 186 টাকা আর 187 টাকা প্রপেড প্ল্যানে দিনে 2GB ডেটা দিচ্ছে BSNL
  • দুই প্ল্যানের সাথে থাকছে আনলিমিটেড কল
  • সাথে থাকছে দিনে 100 টা SMS

দুটি প্ল্যানের সাথে থাকছে 28 দিন ভ্যালিডিটি

186 টাকা আর 187 টাকা প্রপেড প্ল্যানে দিনে 2GB ডেটা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। আগে এই দুই প্ল্যানে দিনে 1GB ডেটা পাওয়া যেত। দিনে 2GB ডেটার সাথেই 186 টাকা আর 187 টাকা BSNL প্রিপেড প্ল্যানের সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টা SMS এর সুবিধা। এই দুই প্ল্যানে একই সুবিধা পাওয়া গেলেও আলাদা সার্কেলের গ্রাহকরা এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন। কয়েক দিন আগেই নির্বাচিত কিছু প্রিপেড প্ল্যানের সাথে দিনে 2.2 GB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

186 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা পাওয়া যেত। দিনের 2GB  ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।

এছাড়াও BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে মুম্বাই ও দিল্লি সার্কেলে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা। 186 টাকা প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে পার্সোনাল রিং ব্যাক টোন বিনামূল্যে দিচ্ছে BSNL।

186 টাকার মতোই 187 টাকা প্ল্যানেও একই কল, ডেটা, SMS আর পার্সোনাল রিং ব্যাক টোন এর সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই BSNL এর কর্ণাটক সার্কেলের ওয়েবসাইটে 187 টাকা প্ল্যান দেখা গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharat Sanchar Nigam Limited, BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.