এবার Jio কে টক্কর দিতে পরিষেবা চালু করল Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2018 18:04 IST
হাইলাইট
  • 9 টি নতুন সার্কেলে VoLTE পরিষেবা চালু করল Idea Cellular
  • এই পরিষেবা ব্যাবহারের জন্য গ্রাহকদের বিনামূল্যে 30GB ডাটা দেবে কোম্পানি
  • 4G নেটওয়ার্ক চলে গেলেও বিনা বাধায় কথা বলতে পারবেন গ্রাহকরা

সারা ভারতে মোট 15টি সার্কেলে এবার VoLTE পরিষেবা দেবে Idea

9 টি নতুন সার্কেলে VoLTE পরিষেবা চালু করল Idea Cellular। এর মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ, মুম্বাই, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ পূর্ব, উত্তরপ্রদেশ পশ্চিম, বিহার ও ঝাড়খন্ড ও রাজস্থান সার্কেল। সারা ভারতে মোট 15টি সার্কেলে এবার VoLTE পরিষেবা দেবে Idea। মে মাসের শুরুতেই 6 টি সার্কেলে প্রথম নিজেদের VoLTE পরিষেবা শুরু করেছিল কোম্পানিটি। যদিও মার্চ মাস থেকেই Idea র কর্মীরা এই সার্ভিস ব্যাবহার করছেন বলে জানা গিয়েছিল। এই লঞ্চের ফলে কয়েক লক্ষ Idea গ্রাহক এবার থেকে লেটেস্ট এই প্রযুক্তি ব্যাবহার করতে পারবেন। যে গ্রাহকরা নতুন এই পরিষেবা ব্যাবহার করবেন কোম্পানি তাদের বিনামূল্যে 30GB ডাটা দেবে। যদিও এই মাসের শুরুতে প্রথম VoLTE লঞ্চে 6 টি সার্কেলের গ্রাহকদের মাত্র 10GB ডাটা বিনামূল্যে দিয়েছিল Idea।
 
নিজের ফোন থেকে প্রথম VoLTE ফোনকলটি করলে গ্রাহকের কাছে সাথে সাথেই 10GB ডাটা পৌঁছে যাবে। 4 সপ্তাহ পরে ফিডব্যাক দিলে গ্রাহকের কাছে পৌঁছে যাবে আরও 10GB ডাটা। আর শেষে 8 সপ্তাহ পরে আরও এক সার্ভের পরে গ্রাহকরা পাবেন শেষ 10GB ডাটা। Idea জানিয়েছে কোথায় 4G কভারেজ না থাকলে নিজে থেকেই 2G/3G নেটওয়ার্কে চলে যাবে ফোনটি। এর ফলে ফোনে কথা বলার সময় 4G নেটওয়ার্ক চলে গেলেও বিনা বাধায় কথা বলতে পারবেন গ্রাহকরা।
 
নতুন এই পরিষেবা লঞ্চের ফলে কোম্পানির গ্রাহকরা উপকৃত হবেন। এছাড়াও 30GB অতিরিক্ত 4G ডাটা পাবেন গ্রাহকরা। তবে এই পরিষেবা পাওয়ার জন্য আপনার কাছে একটি VoLTE এনেবেলড ফোন থাকতে হবে।
 
উপরে জানানো সার্কেলের Idea গ্রাহকরা যদি 4G হ্যান্ডসেট ব্যাবহার করেন তবে নিজে থেকেই চালু হয়ে যাবে এই VoLTE পরিষেবা।  Vivo V7 Plus, Honor 5C, Honor 6X, Honor 7X, Honor View 10, Honor 9 Lite, and Honor 9i ফোনগুলিতে এখনই ব্যাবহার করা যাবে এই পরিষেবা। তবে Xiaomi Redmi 4, Samsung Galaxy J7 Pro, Galaxy A5, Galaxy A7, OnePlus 5, OnePlus 5T, OnePlus 6, Nokia 3 এবং Nokia 5 ফোনগুলিতে খুব শিঘ্রই OTA আপডেতের মাধ্যমে পৌঁছে যাবে Idea VoLTE সাপোর্ট।
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea Cellular, Idea VoLTE, Idea, VoLTE, 4G VoLTE
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.