আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব Jio গ্রাহককে: আপনি কোন দলে?

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyya, আপডেট: 10 অক্টোবর 2019 18:24 IST
হাইলাইট
  • Jio গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত খরচ হবে
  • 9 অক্টোবরের আগে রিচার্জ করলে বিনামূল্যে কল করা যাবে
  • 10 অক্টোবর বা তার পরে রিচার্জ করলে অতিরিক্ত মাশুল দিতে হবে

Jio নেটওয়ার্কে থেকে অন্য নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত খরচ হবে

বুধবার Jio জানিয়েছে এবার থেকে অন্য নেটওয়ার্কে অউটগোইং কল করতে প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) ঠিক করে দেওয়া ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের (IUC) জন্য গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত  দাম দিতে হবে। শুধুমাত্র অন্য নেটওয়ার্কে কল করার সময় এই খরচ ধার্য করা হয়েছে। Jio নেটওয়ার্কে অউটগোইং কল, ইনকামিং কল অথবা ল্যান্ডলাইন কল সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

তবে সব গ্রাহকের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে না। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে Jio জানিয়েছে যে সব গ্রাহক 9 অক্টোবর বা তার আগে রিচার্জ করেছেন সেই গ্রাহকরা সব নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন। যত দিন প্ল্যান ভ্যালিড থাকছে তত দিন বিনামূল্যে সব কল করার সুবিধা পাবেন 9 অক্টোবর বা তার আগে রিচার্জ করা গ্রাহকরা।

কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন

অন্যদিকে 10 অক্টোবর বা তার পরে যে সব গ্রাহক রিচার্জ করবেন শুধুমাত্র সেই গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার সময় প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হবে।

জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য এই টপআপ ভাউচার, জেনে নিন তালিকা

আইইউসি চার্জ নেওয়ার জন্য 10 টাকা থেকে 100 টাকার মধ্যে একাধিক টপ আপ প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। এছাড়াও পোস্টপেড গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা হারে মাসিক বিলে যোগ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.