এয়ারটেল ও জিওকে টক্কর দিতে নতুন এই প্ল্যান আনল আইডিয়া

য়ারটেল ও জিওকে টক্কর দিতে আবার নতুন প্ল্যান লঞ্চ করলো আইডিয়া সেলুলার। 499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G ডাটা।

এয়ারটেল ও জিওকে টক্কর দিতে নতুন এই প্ল্যান আনল আইডিয়া

499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G ডাটা

বিজ্ঞাপন

এয়ারটেল ও জিওকে টক্কর দিতে আবার নতুন প্ল্যান লঞ্চ করলো আইডিয়া সেলুলার। 499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G/ 3G/ 2G ডাটা। আইডিয়া প্রিপেডের আনলিমিটেড প্ল্যানের আধীনে লঞ্চ করা হয়েছে নতুন এই প্ল্যানটি। হাই স্পিড ডাটা ছাড়াও এই প্ল্যানের অধীনে থাকা আইডিয়ার প্রিপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড লোকাল কল ও এসএমএস এর সুবিধা। জিওর 498 টাকা ও এয়ারটেলের 499 টাকার প্ল্যানের সাথেই বাজারে টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করল আইডিয়া। প্রসঙ্গত জিওর 498 টাকার প্ল্যানে গ্রাহকরা 91 দিনের জন্য পান 182GB ডাটা আর এয়ারটেল তাদের প্রিপেড গ্রাহকদের 499 টাকার প্ল্যানে 82 দিনের জন্য দেয় 164GB 4G ডাটা।
নতুন এই 499 টাকার প্ল্যানে আইডিয়া তাদের প্রিপেড গ্রাহকদের দিনে 2GB করে ডাটা দেবে। তবে এই সীমা ছাড়িয়ে গেলে গ্রাহকদের প্রতি 10KB তে দিতে হবে 4 পয়সা। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং। যদিও নামে আনলিমিটেড বললেও আসলে এই প্ল্যানের গ্রাহকরা পাবেন দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট আউটগোইং কল এর সুবিধা পাবেন গ্রাহকরা। এই সীমা অতিক্রম করলে গ্রাহকদের আউটগোইং কলের জন্য প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ করতে হবে।
এছাড়াও 499 টাকার এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি ন্যাশানাল রোমিং ও দিনে 100 টি করে লোকাল ও ন্যাশানাল এসএমএস এর সুবিধা। এসএমএস এর সীমা অতিক্রম করে গেলে এই প্ল্যানে গ্রাহকদের লোকাল এসএমএস এ খরচ হবে মেজেস প্রতি 1টা। আর ন্যাশানাল এসএমএস এ এই রেট দাঁড়াবে 1.5 টাকায়।
এয়ারটেলের প্ল্যানেও একই ডাটা সুবিধা পেয়ে থাকেন কোম্পানির প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটিও 82 দিন। এর সাথেই পাওয়া যাবে আনলিমিটেড কলিং ও দিনে 100 টি লোকাল ও ন্যাশানাল এসএসএস এর সুবিধা আর ফ্রি ন্যাশানাল রোমিং। এছাড়াও এই মাসের শুরুতেই এয়ারটেল লঞ্চ করেছে নতুন 558 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 246GB 4G ডাটা। এর সাথেই অন্য আনলিমিটেড প্ল্যানের মতোই এই প্ল্যানেও রয়েছে অনলিমিটেড ভয়েস কল, দিনে 100 টি লোকাল ও ন্যাশানাল এসএমএম ও ফ্রি ন্যাশানাল রোমিং এর সুবিধা। অন্যদিকে জিও তাদের 498 টাকার প্ল্যানে গ্রাহকদের 91 দিনের জন্য দিচ্ছে প্রতিদিন 2GB 4G ডাটা ব্যাবহারের সুবিধা। এছাড়াও রয়েছে জিওর 448 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পাবেন 1.5GB 4G ডাটা।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »