97 টাকায় নতুন কম্বো প্যাক নিয়ে হাজির Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 সেপ্টেম্বর 2018 10:13 IST
হাইলাইট
  • 35 টাকা, 65 টাকা আর 95 টাকার তিনটি নতুন কম্বো প্যাক লঞ্চ করেছিল Airtel
  • এবার 97 টাকার নতুন কম্বো প্যাক বাজারে এলো
  • 350 মিনিট লোকাল ও ন্যাশানাল কল করা যাবে

Jio –র সাথে প্রতিযোগিতায় 97 টাকার কম্বো প্যাক লঞ্চ করল Airtel।

 

Jio –র সাথে প্রতিযোগিতায় নতুন কম্বো প্যাক লঞ্চ করল Airtel। এই মাসের শুরুতেই 35 টাকা, 65 টাকা আর 95 টাকার তিনটি নতুন কম্বো প্যাক লঞ্চ করেছিল টেলিকম কোম্পানিটি। এই প্ল্যানে ভয়েস কল, ডাটা ও লম্বা ভভ্যালিডিটির সুবিধা পাওয়া যাবে। এবার 97 টাকার নতুন কম্বো প্যাক বাজারে এলো।

Advertisement

নতুন 97 তাকা কম্বো প্যাকে 350 মিনিট লোকাল ও ন্যাশানাল কল করা যাবে। এর সাথেই গ্রাহকরা পাবেন 1.5GB ডাটা আর মোট 200 টি SMS। এই প্যানের বৈধতা 28 দিন। Airtel Store অথবা My Airtel অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করা যাবে। সারা ভারতের সব সার্কেলে লঞ্চ হয়েছে এই প্ল্যান। এছাড়াও অন্য তিনটি কম্বো প্যাক আপাতত শুধুমাত্র দুটি সার্কেলে পাওয়া যায়। কোম্পানি জানিয়েছে 35 টাকা, 65 টাকা আর 95 টাকার  প্ল্যানগুলিও শিঘ্রই সারা চারতের গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

35 টাকা রিচার্জে 26.66 টাকা টকটাইম পাওয়া যাবে। লোকাল, ন্যাশানাল ও রোমিং কলে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। এর সাথেই 28 দিনের ভ্যালিডি পাওয়া যাবে এই প্ল্যানে। 35 টাকার প্ল্যানে গ্রাহকরা 100MB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

Advertisement

এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানে গ্রাহক 65 টাকার ফুল টকটাইম পাবেন। সব কলে সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। সাথে পাওয়া যাবে 200MB ডাটা।

95 টাকার প্ল্যানে গ্রাহক 95 টাকা টকটাইম পাবেন। এই প্ল্যানে কল করতে দুই সেকেন্ডে এক পয়সা খরচ হবে। এর সাথেই গ্রাহকর বিনামূল্যে 500MB ডাটা ব্যবহহার করতে পারবেন। 95 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.