Airtel Plans

Airtel Plans - ख़बरें

  • Jio, Airtel, নাকি Vi, কে 365 দিনের রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে
    বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে আলাদা আলাদা সুবিধা রয়েছে। এখানে তিন টেলিকম সংস্থার বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া 365 দিনের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। 2,249 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত। 3,599 টাকা দামের Jio প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং ডেইলি 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। Airtel-এর 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়।
  • এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
    Airtel তাদের ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে পরিবারের সবার মোবাইল নম্বর একটি প্ল্যান বা বিলের আওতায় আনার সুবিধা দিচ্ছে। গ্রাহকরা একটি প্ল্যানে দুই, তিন বা চারটি নম্বর চালাতে পারবে। অর্থাৎ, পরিবারে যতজন সদস্য আছে, সেই অনুযায়ী একটি প্ল্যান বেছে নিয়ে সবার নম্বর একটি রিচার্জেই চালানো যাবে। প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং, ডেটা, ও ডিজিটাল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। জিএসটি ছাড়া দাম শুরু হচ্ছে 699 টাকা থেকে।
  • Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
    Jio ও Airtel উভয়েই 399 টাকার একটি প্ল্যান অফার করে। যার মেয়াদ 28 দিন। দুই প্ল্যানে আনলিমিটেড 5G, দৈনিক পর্যাপ্ত ডেটা, ফ্রি কলিং, এবং SMS-সহ একাধিক সুবিধা অর্ন্তভুক্ত। প্ল্যান দুটির দাম, মেয়াদ, ও ফেসিলিটি হুবহু এক হওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারেন না, কোনটি বেশি উপযোগী। এই প্রতিবেদনে এয়ারটেল এবং জিওর 399 টাকার প্ল্যানের তুলনা তুলে ধরা হল। প্ল্যান দুটির মূল পার্থক্য সাবস্ক্রিপশন ভিত্তিক অতিরিক্ত পরিষেবায়। সেখানে জিও কিছুটা হলেও এয়ারটেলের তুলনায় এগিয়ে।
  • Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
    এয়ারটেল 299, 319, 579, 619, 649, এবং 799 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে। এখন এয়ারটেল গ্রাহকদের আনলিমিটেড 5G এবং দৈনিক 1.5 জিবি ডেটার জন্য 349 টাকা খরচ করতে হবে। অর্থাৎ, খরচ 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের দাম সরাসরি বাড়িয়েছে। এর মধ্যে 56 দিন ভ্যালিডিটিযুক্ত দৈনিক ডেটার প্ল্যানের দাম 579 থেকে বাড়িয়ে 619 করেছে তারা।
  • ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
    অনলাইনে কনটেন্টের রমরমা বাড়ার সঙ্গে সঙ্গে এখন Jio, Vodafone Idea (Vi), এবং Airtel আলাদাভাবে OTT সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। ফলে প্রতিটি স্ট্রিমিং অ্যাপের জন্য আলাদাভাবে রিচার্জের দরকার হচ্ছে না। মাসে মাসে প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে গ্রাহকদের। এই প্রতিবেদনে তিন টেলিকম কোম্পানির সেরা ওটিটি প্ল্যানগুলির সন্ধান রইল, যা কম খরচে ননস্টপ বিনোদন সরবরাহ করবে।
  • Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
    Airtel তাদের 449 টাকার রিচার্জ প্ল্যানে Jio ও Vi-এর তুলনায় কম দামে দারুণ বেনিফিট অফার করছে।
  • Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
    এয়ারটেলের 1,099 টাকার প্রিপেইড প্ল্যান 84 দিন ভ্যালিডিটির সাথে এসেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন ও প্রতিদিন 100টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। ডেটার ক্ষেত্রে 4G এবং 5G উভয় নেটওয়ার্কে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। প্রতি 28 দিনে 300 জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ চার সপ্তাহ অন্তর অন্তর 300 জিবি লিমিট রিসেট হবে।
  • 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
    যারা প্রতিদিন ইন্টারনেট ডেটা ব্যবহার করেন, তাদের প্রতি মাসে প্রায় 300 টাকা পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। আবার যাদের দু'টি সিম চালু রাখতে হয়, তাদের প্রিপেইড বা ভয়েস অনলি প্ল্যানের জন্য আলাদা খরচ করতে হয়। Airtel ও Jio এমন পরিস্থিতিতে 200 টাকার নিচে বেশ কয়েকটি সাশ্রয়ী প্ল্যান অফার করছে। এই প্রতিবেদনে জিও এবং এয়ারটেলের 200 টাকার মধ্যে প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধান দেওয়া রইল।
  • Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
    এয়ারটেলের ওয়েবসাইটে কলকাতা এবং পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টপেইড রিচার্জ প্ল্যানগুলোর নিচে 4G + 5G আনলিমিটেড ডেটা কথাটি উল্লেখ থাকতে দেখা গিয়েছে। দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, বা মহারাষ্ট্রের মতো সার্কেলে এই সুবিধা এখনও চালু হয়নি। প্রতিটি পোস্টপেইড প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এছাড়াও, Netflix, Amazon Prime Video, Apple TV, Adobe Express Premium, এবং Google One সহ বিভিন্ন পরিষেবা অর্ন্তভুক্ত থাকছে।
  • মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
    Airtel এর বেশ কয়েকটি কম খরচের প্রিপেইড প্ল্যান গ্রাহকদের বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন ছাড়াও ডেটা এবং অন্যান্য সুবিধা দিচ্ছে। 100 টাকায় 30 দিন 6 জিবি ডেটা ও জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন মিলছে। 349 টাকার প্ল্যানে 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন আছে। কোম্পানি আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, প্রতি দিন 2 জিবি ডেটা (মোট 56 জিবি), এবং দৈনিক 100টি এসএমএস অফার করছে।
  • Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
    Airtel দু'টি প্রিপেইড রিচার্জ প্ল্যান আপডেট করেছে। সংস্থাটি এক টাকাও দাম না বাড়িয়ে 4G এবং 5G সিমে আনলিমিটেড ডেটা বেনিফিট যুক্ত করেছে। আগের সব সুযোগ সুবিধা অপরিবর্তিত রেখে, শুধু ডেটাকে আনলিমিটেড করে দেওয়া হয়েছে। তবে এতে ফেয়ার ইউজেস লিমিটেড (FUP) প্রযোজ্য থাকবে। আনমিলিটেড 4G ও 5G ইন্টারনেট Airtel এর 399 টাকা এবং 449 টাকা দামের প্ল্যানে কার্যকর হয়েছে।
  • এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
    এয়ারটেলের এই বার্ষিক রিচার্জ প্ল্যানে গোটা বছরের (365 দিন) জন্য লোকাল এবং এসটিডি নম্বরে যত খুশি কথা বলতে দেয়। গ্রাহকরা প্রতি দিন 2 জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে এয়ারটেলের এক্সট্রিম প্লে-এর ফ্রি অ্যাক্সেস মেলে। এই প্ল্যানের মাধ্যমে সিনেমা, টিভি শো, এবং লাইভ টিভি উপভোগ করা যাবে। এছাড়াও, 17,000 টাকার AI পরিষেবা ফ্রি-তে পাওয়া যাবে।
  • 200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের
    বর্তমানে এয়ারটেলের ঝুলিতে 30 দিন মেয়াদের চারটি প্রিপেইড ডেটা প্ল্যান রয়েছে। যেগুলি হল, 100 টাকা, 161 টাকা, 195 টাকা, ও 361 টাকা। 161 টাকার প্ল্যানে এক মাসের জন্য 12 জিবি ডেটা ব্যবহার করা যাবে। 195 টাকার প্ল্যানটি "বেস্ট ক্রিকেট প্যাক" হিসেবেও পরিচিত। কারণ এটি এক মাসের জন্য জিওহটস্টার মোবাইল অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন প্রদান করে।
  • Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
    189 টাকার প্রিপেইড প্ল্যানটি যারা মূলত ভয়েস কল করেন এবং খুব কম ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে জনপ্রিয় ছিল। 21 দিনের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্যাকে 1 জিবি মোবাইল ডেটা এবং 300টি এসএমএস পাওয়া যেত।
  • কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
    Airtel 189 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের মেয়াদ 3 সপ্তাহ। এটি দেশজুড়ে আনলিমিটেড কলিং করতে দেবে। গ্রাহকরা 1 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা পাবেন ও দিনে সর্বোচ্চ 100টি SMS পাঠানোর সুবিধা পাবেন।

Airtel Plans - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »