ই-কমার্স দুনিয়ায় WhatsApp -এর সঙ্গে হাত মেলালো JioMart

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 14:32 IST
হাইলাইট
  • WhatsApp থেকে JioMart-এ লেনদেন করা যাবে
  • জানুয়ারিতে JioMart পরিষেবা শুরু হয়েছিল
  • ভারতে 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন

আপতত মহারাষ্ট্রে পরীক্ষামুলকভাবে JioMart পরিষেবা শুরু হয়েছে

সম্প্রতি ই-কমার্স ব্যবসায় Amazon ও Flipkart কে টেক্কা দিতে JioMart নিয়ে হাজির হয়েছিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। বুধবার কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে WhatsApp এর সঙ্গে হাত মিলিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করবে JioMart। একই দিনে Jio-তে 43,574 কোটি টাকা লগ্নির ঘোষণা করেছে Facebook। চিনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার ভারত। সেখানে Facebook-এর এই বিশাল লগ্নি দেশের টেলিকম দুনিয়ায় বড়সড় পরিবর্তন আনতে পারে। চলতি বছর জানুয়ারিতে মহারাষ্ট্রের থানে, নভি মুম্বাই ও কল্যাণ এলাকায় JioMart-এর ই-কমার্স পরিষেবা শুরু হয়েছিল।

Facebook-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে WhatsApp-এর মাধ্যমে Jio, “বিভিন্ন কিনারা স্টোর থেকে বাড়ি বাড়ি জিনিস ও সার্ভিস পৌঁছে দেবে।” এক বিবৃতিতে জানিয়েছে Jio।

Advertisement

Amazon ও Flipkart কে টেক্কা দিতে সম্পূর্ণ নতুন মডেলে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ই-কমার্স ব্যবসা করবে Jio। 2018 সালে ব্যবসায়ীদের জন্য লঞ্চ হয়েছিল WhatsApp Business। এই পরিষেবা ব্যবহার করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সরাসরি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যেই ভারতে WhatsApp পেমেন্ট সার্ভিস চালু হতে পারে। কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে Facebook। এই পরিষেবা শুরু হলে গোটা দেশের 40 কোটি গ্রাহকের কাছে ডিজিটাল পেমেন্ট পরিষেবা পৌঁছে যাবে।

যদিও এখনও ভারতের এই বিশাল বাজার থেকে রোজগারের শুরু করতে পারেনি WhatsApp। Jio-র সঙ্গে হাত মিলিয়ে ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করে বিশ্বের সবথেকে বড় বাজার থেকে মুনাফা করার চেষ্টা করছেন মার্ক জাকারবার্গ।

43 হাজার কোটি টাকায় জিও-র 10 শতাংশ মালিকানা কিনল ফেসবুক

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সম্প্রতি দেশব্যাপী লকডাউনের কারণে ই-কমার্স পরিষেবা বন্ধ রয়েছে। WhatsApp -এর সঙ্গে হাত মিলিয়ে JioMart পরিষেবা শুরু হলে Amazon Flipkart-এর সঙ্গেই BigBasket ও Grofers-এর মতো কোম্পানিগুলিরও কপালে ভাঁজ পড়বে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.