Jio GigaFiber কে ঠেকাতে কী ফন্দি এঁটেছে BSNL?

আগে 699 টাকার প্ল্যানে 10 Mbps স্পিডে গ্রাহকরা মাসে 100GB ডাটা ব্যবহার করতে পারতেন। এবার একই দামে গ্রাহক 20 Mbps স্পিডে 700GB ডাটা ব্যবহার করতে পারবেন।

Jio GigaFiber কে ঠেকাতে কী ফন্দি এঁটেছে BSNL?

699 টাকায় নতুন প্ল্যান লঞ্চ করেছে BSNL।

হাইলাইট
  • 699 টাকায় নতুন প্ল্যান লঞ্চ করেছে BSNL
  • 20 Mbps স্পিডে 700GB ডাটা ব্যবহার করতে পারবেন
  • শুধুমাত্র চেন্নাইতে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে
বিজ্ঞাপন

কিছুদিন আগের Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু করেছে Jio। তবে কবে থেকে কানেকশান দেওয়া শুরু হবে সেই কথা জানানো হয়নি। Jio-র ব্রডব্যান্ড পরিষেবা বাজারে আসার আগেই নড়েচড়ে বসেছে অন্য ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারগুলি।। Jio GigaFiber লঞ্চের আগেই বাজারে একাধিক প্ল্যান নিয়ে এলো BSNL।। মাসে মাত্র 699 টাকায় নতুন প্ল্যান লঞ্চ করেছে BSNL। এই প্ল্যানে গ্রাহক 20 Mbps স্পিডে 700GB ডাটা ব্যবহার করতে পারবেন। আপাতত শুধুমাত্র চেন্নাইতে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। মাসিক 700GB ডাটা শেষ হয়ে গেলে 2Mbps স্পিডে আনলিমিটেড ডাটা ব্যবহার করা যাবে।

BSNL-এর নতুন এই প্ল্যানে ডাউনলোড স্পিড ও মাসিক ডাটা বাড়ানো হয়েছে। টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে আগে 699 টাকার প্ল্যানে 10 Mbps স্পিডে গ্রাহকরা মাসে 100GB ডাটা ব্যবহার করতে পারতেন। এবার একই দামে গ্রাহক 20 Mbps স্পিডে 700GB ডাটা ব্যবহার করতে পারবেন। তবে আপাতত শুধুমাত্র চেন্নাই-এর BSNL গ্রাহকরাই এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

Jio GigaFiber বাজারে আসার আগেই সত্যিকারের আনলিমিটেড প্ল্যান বাজারে নিয়ে এসেছে Airtel। এছাড়াও এই সপ্তাহেই ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে সেছে Tata Sky। এর সাথেই BSNL নতুন প্ল্যান Jio GigaFiber বাজারে আসার আগে ব্রডব্যান্ড বাজারকে জমিয়ে দিয়েছে। আর এর ফলে উপকৃত হচ্ছেন গ্রাহকরা।

প্রিভিউ অফারে বাজারে আসতে চলেছে Jio GigaFiber। এই অফারে গ্রাহক মাসে 100GB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। 100Mbps স্পিডে প্রথম তিন মাস বিনামূল্যে ব্রডব্যান্ড ব্যবহার করতে দেবে GigaFiber। তবে কানেকশান নেওয়ার সময় গ্রাহককে এক কালীন 4,500 টাকা দিতে হবে। প্রিভিউ অফারে প্রথম তিন মাস গ্রাহককে কোন টাকা খরচ করতে হবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »