এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 ফেব্রুয়ারি 2019 16:12 IST
হাইলাইট
  • প্রিভিউ অফারে GigaFiber কানেকশন শুরু করেছে Jio
  • GigaFiber ইনস্টলেশনের সময় 4500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে
  • 100 Mbps স্পিডে মাসে 100GB ডেটা ব্যবহার করা যাবে

প্রিভিউ অফারে GigaFiber কানেকশন দিচ্ছে Jio

গত বছর অগাস্ট মাসে Jio-র ফাইবার ব্রডব্যান্ড কানেকশন GigaFiber এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। তখন থেকেই কবে এই কানেকশন পৌঁছাবে তা জানতে উদগ্রীব গ্রাহকরা।  এছাড়াও পাঠকদের মধ্যে Jio GigaFiber  সম্পর্কে একাধিক প্রশ্ন জমা হয়েছে।অবশেষে সারাদেশের অল্প কিছু শহরের নির্বাচিত অংশে এই কানেকশন পৌঁছাতে শুরু করেছে। তবে বাণিজ্যিকভাবে কানেকশন না দিয়ে প্রিভিউ  অফারে GigaFiber কানেকশন শুরু করেছে Jio।

ইতিমধ্যেই বাজারে একাধিক খবর  পাওয়া গেলেও GigaFiber নিয়ে  এতদিন মুখ খোলেনি Jio। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে GigaFiber নিয়ে একাধিক প্রশ্ন ও তার উত্তর দিয়েছে Jio।

Advertisement

 

আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর

 

Jio GigaFiber কানেকশন ইনস্টলেশনের অভিজ্ঞতা

এই মুহূর্তে GigaFiber কানেকশন নেওয়ার জন্য My Jio অ্যাপ থেকে নিজের আগ্রহের কথা জানাতে হবে। এরপর আপনার পাড়ায় কানেকশন পৌঁছালে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে নেবে। 

Advertisement

আপাতত প্রিভিউ অফারে GigaFiber কানেকশন দিচ্ছে Jio। আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে শুরু হবে Jio GigaFiber। তখনই এই ব্রডব্যান্ড কানেকশন এর সব প্ল্যান বিস্তারে জানা যাবে।

 

আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন

Advertisement

 

Jio GigaFiber  ইনস্টলেশনের খরচ

প্রিভিউ অফারে Jio GigaFiber ইনস্টলেশনের সময় 4500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।  অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল (ONT) গিগাহাব হোম গেটওয়ে ডিভাইসের জন্য এই সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। তবে কানেকশন ইনস্টলেশন ও অ্যাক্টিভেশন এর জন্য আলাদা টাকা দিতে হবে না।  কানেকশন ছেড়ে দিলে সিকিউরিটি ডিপোজিট ফিরিয়ে দেবে কোম্পানি।

Jioজানিয়েছে প্রিভিউ অফারে প্রথম তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে GigaFiber কানেকশন ব্যবহার করা যাবে। 100 Mbps  স্পিডে মাসে 100GB  ডেটা ব্যবহার করা যাবে।  এই ডেটা শেষ হয়ে গেলে MyJio অ্যাপ অথবা Jio  ওয়েব অতিরিক্ত 40GB ডেটা পাওয়া যাবে।

Advertisement

কোম্পানি জানিয়েছে আপাতত শুধু প্রিপেডে শুরু হবে এই সার্ভিস। যদিও পরে পোষ্টপেইড কানেকশন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।  তবে কবে পোস্ট পেড কানেকশন চালু হবে তা জানায়নি Jio।

 

আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio

Advertisement

 

এখনই Jio GigaFiber কানেকশন পাবেন কীভাবে?

  • যেসব এলাকায় জিও ফাইবার কানেকশন পৌঁছেছে সেখানে বিভিন্ন কাজে Jio -র প্রতিনিধিরা যাচ্ছেন।  রাস্তাঘাটে Jio  প্রতিনিধি কে দেখলে নতুন কানেকশনের জন্য আবেদন করুন। বাণিজ্যিকভাবে GigaFiber  পরিষেবা শুরুর আগে এই প্রতিনিধিদের মাধ্যমে কানেকশন পাওয়া যেতে পারে।
  • নতুন কানেকশন নিতে শুরুতেই 4,500 টাকা খরচ হবে।  শুধুমাত্র ডেবিট কার্ড,  ক্রেডিট কার্ড, Jio Money আর Paytm  ব্যবহার করে এই পেমেন্ট করা যাবে।
  • কোম্পানির প্রতিনিধি আপনার কাছে ঠিকানার নথি আর একটি পাসপোর্ট সাইজ ফটো চাইবেন।
  • সিকিউরিটি ডিপোজিট জমা পড়ার সাথেই আপনার কাছে নতুন কানেকশনের টেক্সট মেসেজ পৌঁছে যাবে।
  • দুই-একদিনের মধ্যেই Jio প্রতিনিধি এসে আপনার বাড়িতে GigaFiber কানেকশন ইন্সটল করে দিয়ে যাবেন।
  •  এরপর Jio GigaFiber কানেকশন অ্যাকটিভ হলেই ইন্টারনেট ব্যবহার শুরু করা যাবে।
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.