Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড

TRAI-এর নির্দেশ মেনে Jio মোবাইল ডেটা ছাড়াই ছয়টি আনলিমিটেড কলিং প্ল্যান চালু করেছে।

Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড

Photo Credit: Jio

Jio launches four voice and SMS-only recharge plans

হাইলাইট
  • Jio ইন্টারনেট ছাড়াই ছয়টি আনলিমিটেড কলিং প্ল্যান চালু করেছে
  • নতুন ভয়েস-অনলি প্ল্যানের দাম 147 টাকা থেকে শুরু হচ্ছে
  • নতুন প্ল্যানগুলোতে 22 দিন থেকে 336 দিন পর্যন্ত ভ্যালিডিটি মিলছে
বিজ্ঞাপন

Airtel ও Vodafone Idea (Vi)-র পর এবার Jio। মুকেশ আম্বানির মালিকানাধীন দেশের বৃহত্তম টেলিকম সংস্থাটি শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের সঙ্গে আলাদা রিচার্জ প্ল্যান চালু করেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাই (TRAI)-এর নির্দেশ মেনে মোবাইল ডেটা বাদ দিয়ে ছয়টি নতুন ভয়েস প্ল্যান এনেছে তারা। ফলে প্রতি মাসে বেশি টাকা দিয়ে রিচার্জের অতিরিক্ত খরচ থেকে রেহাই পাবে আমজনতা। জিওর সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যানের দাম হল 147 টাকা। গ্রাহকরা জিওর ছয়টি নতুন প্ল্যানে যত ইচ্ছা কথা বলার সুবিধা পাবে।

Jio ইন্টারনেট বাদ দিয়ে নতুন ছয়টি ভয়েস ও SMS প্ল্যান চালু করেছে

যাদের শুধু কথা বলা (ভয়েস কল) এবং এসএমএসের প্রয়োজন, মোবাইল ডেটার দরকার নেই, তাঁদের কথা মাথায় রেখে একাধিক নতুন প্ল্যান আনা হয়েছে। জিও তাদের 147 টাকা দামের সবচেয়ে সস্তা ভয়েস-অনলি প্ল্যানের ভ্যালিডিটি 22 দিন রেখেছে। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ হচ্ছে 28 দিন। 30 টাকা অতিরিক্ত দিয়েই ছয় দিন বেশি পরিষেবা মিলবে।

Jio-র 196 টাকার নতুন প্ল্যানের মেয়াদ 30 দিন। 197 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি হল একটি ক্যালেন্ডার মাস। অর্থাৎ, জিও তাদের এই প্ল্যান নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ করবে। বেশি দিন ভ্যালিডিটি চাইলে 448 টাকার প্ল্যান রয়েছে। এটি 84 দিন চালু থাকবে।

জিও 336 দিন মেয়াদের জন্য 1,748 টাকা দামের প্ল্যানও এনেছে। প্রথম চারটি প্ল্যানে ডোমেস্টিক আনলিমিটেড কল করা ও 300টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। 448 ও 1,748 টাকা দামের প্ল্যানে যথাক্রমে 1,000টি এবং 3,600টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত থাকছে। এছাড়াও, গ্রাহকরা আনলিমিটেড কলের পাশাপাশি JioTV এবং JioAICloud পরিষেবার অ্যাক্সেস পাবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ মেনে এয়ারটেল সর্বপ্রথম 185, 203, ও 206 টাকার ভয়েস এবং এসএমএস প্ল্যান চালু করছিল। তারপর ভোডাফোন আইডিয়াও ইন্টারনেট ছাড়াই 179 টাকা, 185 টাকা, 203 টাকা, এবং 206 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। ট্রাইয়ের যুক্তি ছিল, অনেকেই মোবাইল ডেটা ব্যবহার করেন না। তাই ইন্টারনেট বান্ডেল করে ব্যবহারকারীদের কাঁধে অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া সঠিক নয়।

জানিয়ে রাখি, এই বুধবার, অক্টোবর 28, শেয়ারবাজারে অন্তর্ভুক্তি হয়েছে জিও প্ল্যাটফর্মসের। লগ্নিকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থা। মার্কেট ভ্যালুর নিরিখে টাটাদের পিছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্যবান ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রিলায়েন্স।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »