4G কভারেজে এক নম্বরে Jio, 4G স্পিডে এক নম্বরে Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 ফেব্রুয়ারি 2019 13:44 IST
হাইলাইট
  • গোটা দেশে 4G কভারেজে এক নম্বরে রয়েছে মুকেশের Jio
  • সবথেকে বেশি স্পিডের নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছে Airtel
  • এই রিপোর্ট প্রকাশ করেছে Ookla

গোটা দেশে 4G কভারেজে এক নম্বরে রয়েছে Jio

ভারতে টেলিকম বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। রোজই আরও কম দামে নিত্য নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। তবে শুধু কম দামে প্ল্যান দিয়েই গ্রাহকের মন জয় করা যাবে না।  এর জন্য প্রয়োজন ভালো 4G কভারেজ আর বেশি ইন্টারনেট স্পিড।  সম্প্রতি Ookla -র প্রকাশ করা এক রিপোর্টে জানা গিয়েছে গোটা দেশে 4G কভারেজে এক নম্বরে রয়েছে মুকেশের Jio। অন্যদিকে ভারতে সবথেকে বেশি স্পিডের নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছে Airtel।

 

আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর

 

Ookla -র প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এই সার্ভে করার সময় সারা দেশের 99.3 শতাংশ জায়গায় 4G নেটওয়ার্ক পেয়েছেন Jio গ্রাহকরা। 99.1 শতাংশ কভারেজ নিয়ে এই তালিকায় দুই নম্বরে রয়েছে Airtel। 99 শতাংশ পেয়ে নেটওয়ার্ক কভারেজে তিন নম্বরে রয়েছে Vodafone Idea।  

 

আরও পড়ুন: "ভারতের স্মার্টফোন বাজার ওলটপালট করে দেবে Redmi Note 7" মনু কুমার জৈন

 

Ookla জানিয়েছে ভারতে নেটওয়ার্ক স্পিডে এক নম্বরে রয়েছে Airtel। 2018 সালে দ্বিতীয়ার্ধে গোটা ভারতে Airtel নেটওয়ার্কে গড় স্পিড ছিল 11.23 Mbps। 9.13 Mbps গড় স্পিডে এই তালিকায় দুই নম্বরে রয়েছে Vodafone Idea। তালিকায় তিন নম্বরে রয়েছে Jio । গোটা দেশে 2018 সালে Jio নেটওয়ার্কের গড় স্পিড ছিল 7.11 Mbps।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Airtel, 4G, Ookla
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.