369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 জানুয়ারী 2026 12:41 IST
হাইলাইট
  • 369 টাকার Jio রিচার্জ প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি আছে
  • এই প্রিপেইড প্ল্যানে মোট 42 জিবি ডেটা ব্যবহার করা যাবে
  • প্ল্যানে JioSaavn ও JioTV সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে

Reliance Jio's Rs 369 plan comes with 84 days of validity

Photo Credit: Unsplash/Swello

বেশি দিন ভ্যালিডিটি অফার করে এমন কম টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে এই রিপোর্ট আপনার জন্যই। আজ পাঠকদের জন্য একটি অজানা প্যাকের সন্ধান দেবো যা 369 টাকায় 84 দিন মেয়াদের সুবিধা প্রদান করে। বর্তমানে Jio এই প্ল্যান অফার করছে। এতে যেমন আনলিমিটেড কল করার বেনিফিট আছে, তেমনই 12 সপ্তাহ ধরে মোট 42 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এটি স্কুল-কলেজের পড়ুয়া, প্রবীণ নাগরিক, ডেলিভারি বয়, বা শ্রমিকদের মতো পেশায় থাকা মানুষজনের জন্য উপযুক্ত, যাদের আয় সীমিত। চলুন 369 টাকার Jio প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio কোম্পানির 369 টাকার রিচার্জ প্ল্যানের বেনফিট

জিও মোট দুই ধরনের প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে — একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এবং অপরটি JioPhone কিংবা JioBharat ইউজারদের জন্য। 369 টাকার প্ল্যান জিওভারত 4G ফোনে রিচার্জ করা যাবে। জানিয়ে রাখি, জিওভারত হল কীপ্যাড ফোন। এতে ক্যামেরা ও একাধিক মাল্টিমিডিয়া ফিচার আছে। এর দাম মাত্র 699 টাকা থেকে শুরু হচ্ছে।

রিলায়েন্স জিওর 369 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং বেনিফিট আছে এবং 28 দিন 300 এসএমএস পাঠানো যায়। তবে সার্ভিস ভ্যালিডিটি পুরো 84 দিন। অর্থাৎ নম্বর 12 সপ্তাহ চালু থাকবে। এই প্যাকে প্রতিদিন 500 এমবি ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ 84 দিনের হিসেবে মোট 42 জিবি ডেটা মিলবে। 369 টাকার প্ল্যানের JioSaavn ও JioTV সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। দুই পরিষেবার জন্য আলাদা করে কোনও খরচ হবে না।

কম টাকায় বেশি দিনের মেয়াদ জিওর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। সংস্থা জিওফোন বা জিওভারত ডিভাইসের মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত করতে পারছে, যারা ভবিষ্যতে ধীরে ধীরে স্মার্টফোনে আপগ্রেড করবে এবং জিওর পরিষেবার সাথে যুক্ত থাকবে। এই মুহূর্তে ভারতে লক্ষ লক্ষ জিও কীপ্যাড ফোন ইউজার রয়েছে।
 
প্রসঙ্গত, Reliance Jio গত বছরের শেষে তিনটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। 103 টাকার প্ল্যানে 28 দিনের জন্য 5 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। 500 টাকার প্ল্যানে 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS পাঠানো যাবে। প্ল্যানটিতে JioCloud ও 18 মাসের জন্য ফ্রি Gemini Pro পরিষেবা অর্ন্তভুক্ত।

এছাড়াও, YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5-সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্মের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 3,599 টাকা অ্যানুয়াল রিচার্জ প্ল্যান দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আনা হয়েছে। এই প্ল্যানে 365 দিনের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড কল করতে দিচ্ছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.