1.75 কোটি নতুন গ্রাহক পেল Jio, কোম্পানির লাভের পরিমাণ কত?

31 মার্চ Jio’র মোট গ্রাহক সংখ্যা ছিল 38.75 কোটি। এই সময়ে মোট 1.75 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন।

1.75 কোটি নতুন গ্রাহক পেল Jio, কোম্পানির লাভের পরিমাণ কত?

চলতি বছর জানুয়ারি থেকে মার্চে 1.75 কোটি গ্রাহক Jio ব্যবহার শুরু করেছেন

হাইলাইট
  • 31 মার্চ Jio’র মোট গ্রাহক সংখ্যা ছিল 38.75 কোটি
  • Jio গ্রাহকরা মোট 1,284 কোটি গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন
  • কোম্পানির বৃদ্ধির পরিমাণ 26.3 শতাংশ
বিজ্ঞাপন

31 মার্চ Jio'র মোট গ্রাহক সংখ্যা ছিল 38.75 কোটি। এই সময়ে মোট 1.75 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। সম্প্রতি 2020 সালের প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক হিসাব প্রকাশ করেছে Jio। জানানো হয়েছে 2019-20 আর্থিক বছরে মোট 8.08 কোটি নতুন গ্রাহক Jio ব্যবহার শুরু করেছেন।

গত বছরের তুলনায় কোম্পানির বৃদ্ধির পরিমাণ 26.3 শতাংশ। মাত্র এক বছরে 8.08 কোটি নতুন গ্রাহক Jio মোবাইল নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন পরিষেবা ব্যবহার শুরু করেছন। 2019 সালের 31 মার্চ কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 30.67 কোটি।

এছাড়াও কোম্পানি জানিয়েছে 2020 সালের জানুয়ারি থেকে মার্চে গ্রাহক পিছু প্রতি মাসে 130.6 টাকা রোজগার হয়েছে। এই সময়ে কোম্পানির গ্রাহকরা মোট 1,284 কোটি গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন। যা গত বছরে এই সময়ের থেকে 34.3 শতাংশ বেশি। এছাড়াও মোট 87,632 কোটি মিনিট ভয়েস কল করেছে Jio গ্রাহকরা।

লকডাউনের কারণে সম্প্রতি Jio POS Lite রিচার্জ অ্যাপ নিয়ে এসেছিল সংস্থাটি। এর ফলে বাড়ি বসে Jio নম্বর রিচার্জ করে 4.16 শতাংশ রোজগার করা যাচ্ছে। এছাড়াও লকডাউনের কারণে গ্রাহকের ভ্যালিডিটি বিনামূল্যে বাড়িয়েছে Jio। সঙ্গে ফিচার-ফোন গ্রাহকদের বিনামূল্যে 100 মিনিট টকটাইম দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।

বিনামূল্যে প্রতিদিন 2GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio, কীভাবে পাবেন?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

একই সঙ্গে নতুন JioMeet ভিডিও কনফারেন্সিং অ্যাপ নিয়ে এসেছে সংস্থাটি। এই অ্যাপ ব্যবহার করে ভিডিও কনফারেন্স করা যাবে। সম্প্রতি লকডাউনের কারণে ভিডিও কনফারেন্সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। Google Meet, Microsoft Teams ও Zoom-কে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে JioMeet।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »