মাসে কত ডাটা ও ভয়েস কল ব্যবহার করেন Jio গ্রাহকরা?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুলাই 2018 19:20 IST
হাইলাইট
  • 2018-19 আর্থিক বছরে প্রথম তিন মাসে 612 কোটি টাকা লাভ করেছে Jio
  • গ্রাহক প্রতি কোম্পানির মাসিক আয় 134.5 টাকা
  • এই তিন মাসে মোট 2.87 কতি নতুন গ্রাহক জিও নেটওয়ার্কে যুক্ত হয়েছেন

Jio profit for April-June 2018 quarter was Rs. 612 crores

2018-19 আর্থিক বছরে প্রথম তিন মাসে 612 কোটি টাকা লাভ করেছে Jio। এই তিন মাসে মোট 8109 কোটি টাকার ব্যবসা করেছে Jio। গ্রাহক প্রতি কোম্পানির মাসিক আয় 134.5 টাকা। গত বছরে ডিসেম্বর মাসে প্রকাশিত রিপোর্টে গ্রাহক প্রতি 154 টাকা লাভের খবর জানা গিয়েছিল। এর পরে মার্চ মাসে তা কমে হয়েছে গ্রাহক প্রতি 137.1 টাকা। জুন মাসের শেষে Jio-র মোট গ্রাহকক সংখ্যা ছিল 21.53 কোটি।

এই তিন মাসে মোট 2.87 কতি নতুন গ্রাহক জিও নেটওয়ার্কে যুক্ত হয়েছেন। আগের তিন মাসে 2.65 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কে যুক্ত হয়েছিলেন। 2017 সালের এপ্রিল মাসে বাণিজ্যিক পরিষেবা শুরু করার পরে এই প্রথম নতুন গ্রাহকের নিরিখে এতো বড় সাফল্যের মুখ দেখল কোম্পানি।

Advertisement

এই তিন মাসে প্রতি গ্রাহক মাসে গড়ে 10.6 GB ডাটা ব্যবহার করেছেন। এর সাথেই গ্রাহকরা প্রতি মাসে গড়ে 744 মিনি ফোনে কথা বলেছেন। এই তিন মাসে Jio নেটওয়ার্কে মোট 642 কোটি GB ডাটা ব্যবহার হয়েছে।এর সাথেই মোট 44871 কোটি মিনিট ফোনে কথা বলেছেন Jio গ্রাহকরা।

এই বিশাল ডাটা ব্যবহারের বেশিরভাগই ভিডিও দেখে খরচ করেছেন Jio গ্রাহকরা।মাসে গড়ে 15.4 ঘন্টা করে ভিডিও দেখেছে প্রত্যেক গ্রাহক। কোম্পানি জানিয়েছে এই মুহুর্তে মোবাইল ডাটা ব্যবহার ও VoLTE নেটওয়ার্কে বিশে এক নম্বর স্থানে রয়েছে Jio। কোম্পানি জানিয়েছে Jio নেটওয়ার্কে কল ড্রপের পরিমান মাত্র 0.13 শতাংশ। যদিও Jio Phone বিক্রির প্রসঙ্গে কোন তথ্য সামনে আনা হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.