কেরালায় বন্যাদুর্গতদের পাশে দাড়ালো Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অগাস্ট 2018 14:45 IST
হাইলাইট
  • কেরালায় বিনামূল্যে সিম কার্ড বদলে দেবে Idea
  • রাজ্যে বন্যাত্রান শিবিরে কল বুথ তৈরী করেছে Idea
  • 30 অগাস্ট পর্যন্ত বিনামূল্যে সিম কার্ড বদলে দেওয়া হবে

ভয়াবহ বন্যায় কেরালায় প্রায় 400 মানুষ প্রান হারিয়েছেন।

 

ভয়াবহ বন্যায় কেরালায় প্রায় 400 মানুষ প্রান হারিয়েছেন। ইতিমধ্যেই সেই রাজ্যে একাধিক জায়গায় জল নামতে শুরু করেছে।  Jio, Airtel, Vodafone, Idea আর BSNL এর মতো মোবাইল নেটওয়ার্কগুলি বন্যা বিদ্ধস্ত অঞ্চলে গ্রাহকদের বিনামূল্যে ফোন কল ও ডাটা ব্যবহার করতে দিচ্ছে। এবার কেরালায়  বন্যায় যে সব গ্রাহক নিজেদের সিম কার্ড হারিয়েছেন বা নষ্ট হয়েছে গিয়েছে সেই গ্রাহকদের বিনামূল্যে সিম কার্ড বদলে দেওয়ার কথা ঘোষনা করল Idea।

Advertisement

এক বিবৃতিতে Idea জানিয়েছে কেরালায়  বন্যায় যে সব গ্রাহকের সিম কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বিনামূল্যে তাদের সিম কার্ড বদলে দেওয়া হবে। 31 অগাস্টের আগে নিকটবর্তী Idea স্টোরে গিয়ে সিম কার্ড বদলে নেওয়া যাবে।

এর সাথেই রাজ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার বন্যাত্রান শিবিরে কল বুথ তৈরী করেছে Idea। এই কল বুথ থেকে বন্যাত্রান শিবিরের শরণার্থীরা বিনামূল্যে ফোন কল করতে পারবেন।

আগে একটি টোল ফ্রি নম্বর (1984) তৈরী করেছিল Idea। এই নম্বরে ফোন করে মোট কত জন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা জানানোর ব্যবস্থা করা হয়েছিল। এরপরে লোকেশান ট্র্যাকার দিয়ে সেই ব্যাক্তিদের খঁজার কাজ করেছে Idea।

Advertisement

ইতিমধ্যেই Samsung, Jio ও অন্যান্য সব বড় মোবাইল নেটওয়ার্ক কেরালায়  বন্যাত্রানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Kerala Floods, Idea, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.