অগাস্ট মাসে শুরু হচ্ছে Jio GigaFiber পরিষেবা: রিপোর্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2019 13:17 IST
হাইলাইট
  • 12 অগাস্ট বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হতে পারে
  • 600 টাকা GigaFiber এর জন্য ট্রিপল প্ল্যান নিয়ে এসেছিল Jio
  • গোটা দেশে 1,100 শহরে এই পরিষেবা নিয়ে আসছে মুকেশ আম্বানির কোম্পানি

Jio GigaFiber কানেকশানে হাই স্পিড ব্রডব্যান্ড, লাইভ টিভি, আর স্মার্ট হোম ডিভাইস ব্যবহার করা যাবে

12 অগাস্ট বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হতে পারে।  Reliance গোষ্ঠীর বার্ষিক সাধারন সভায় এই ঘোষনা করতে পারেন মুকেশ আম্বানি। গত বছর কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর ঘোষনা করেছিল Reliance Jio। তখন গোটা দেশে 1,100 শহরে এই পরিষেবা নিয়ে আসার কথা জানিয়েছিলেন মুকেশ আম্বানি। এর পরে একাধিক শহরে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হলেও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করেনি মুম্বাই এর কোম্পানিটি।

সম্প্রতি প্রকাশিত Jio -র ত্রৈমাসিক রিপোর্টে জানা গিয়েছে GigaFiber এর শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে Jio। 2018 সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলছে Jio GigaFiber বিটা টেস্টিং।

Advertisement

“সফলভাবে Jio GigaFiber বিটা টেস্টিং শেষ হতে চলেছে। শিঘ্রই গোটা দেশের পাঁচ কোট্র বেশি বাড়িতে স্মার্ট হোম সহ লঞ্চ হতে চলেছে Jio GigaFiber।” জানিয়েছে Reliance গোষ্ঠীর প্রধান্ মুকেশ আম্বানি।

তবে এই রিপোর্টে কবে GigaFiber পরিষেবা লঞ্চ হবে জানায়নি Jio। সম্প্রতি The Hindu তে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় লঞ্চ হতে চলেছে কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা।
বিটা টেস্টিং এর শুরুতে Jio GigaFiber কানেকশান নিতে 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছিল। নতুন কানেকশানের সাথে একটি অপ্টিকাল ণেটওয়ার্ক টার্মিনাল পাবেন গ্রাহক। তবে সম্প্রতি কম দামের ওএনটি ডিভাইস সহ 2,500 টাকা সিকিউরিটি ডিপোজিটের প্ল্যান নিয়ে হাজির হয়েছিল Jio। ওএনটি ডিভাইসে একই কানেকশানে ব্রডব্যান্ড, ভয়েস কল আর লাইভ টিভি দেখা যাবে।

সম্প্রতি 600 টাকা GigaFiber এর জন্য ট্রিপল প্ল্যান নিয়ে এসেছিল Jio। এই প্ল্যানে কোম্পানির গ্রাহকরা মাসে 600 টাকায় ব্রডব্যান্ড, লাইভ টিভি, সব জিও অ্যাপ ব্যবহার করতে পারছেন।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio GigaFiber, Reliance Jio, GigaFiber, Reliance
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.