আরও সস্তা হল Jio GigaFiber

গোটা দেশে Jio GigaFiber পরিষেবা শুরু না হলেও ইতিমধ্যেই চেন্নাই ও মুম্বাই এর মতো শহরে 2,500 টাকা সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে Jio GigaFiber কানেকশান পাচ্ছেন গ্রাহকরা।

আরও সস্তা হল Jio GigaFiber

নতুন Jio GigaFiber কানেকশান নিতে 2,500 টাকা খরচ হবে

হাইলাইট
  • Jio GigaFiber কানেকশান নিতে 2,500 টাকা জমা রাখতে হবে
  • আপাতত চেন্নাই আর মুম্বাইতে এই অফার শুরু হয়েছে
  • নতুন রাউটারে থাকছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই
বিজ্ঞাপন

নতুন Jio GigaFiber কানেকশান নিতে 2,500 টাকা খরচ হবে। যা আগের ঘোষিত দামের থেকে 2,000 টাকা কম। শুরুতে জানানো হয়েছিল Jio -র ব্রডব্যান্ড পরিষেবা নিতে 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। এই দামে একটি অপ্টিকাল নেটওয়ার্ক টার্মিনাল পাবেন গ্রাহক। এই ডিভাইসে থাকছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই।

এখনও গোটা দেশে Jio GigaFiber পরিষেবা শুরু না হলেও ইতিমধ্যেই চেন্নাই ও মুম্বাই এর মতো শহরে 2,500 টাকা সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে Jio GigaFiber কানেকশান পাচ্ছেন গ্রাহকরা। কানেকশান ছেড়ে দিলে এই টাকা ফিরিয়ে দেওয়া হবে। এই কানেকশানের সাথেই থাকছে একটি রাউটার। এই ডিভাইসের মাধ্যএমি ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে একটি সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। এই ওয়াইফাই ব্যবহার করে সর্বোচ্চ 50Mbps স্পিডে ডেটা ট্রান্সফার হবে।

তবে GigaFiber Home Gateway তে যে অপ্টিকাল নেটওয়ার্ক টার্মিনাল ডিভাইসটি দেওয়া হচ্ছে সেখানে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। থাকছে 2.4GHz আর 5GHz ওয়াইফাই সাপোর্ট। এই ওয়াইফাই ব্যবহার করে 100 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করা যাবে।

নতুন রাউটারের সাথেই Jio GigaFiber এর নতুন এই পরিষেবার সাথে মাসে 1100GB ডেটা বিনামূল্যে ব্যবহার করা যাবে। এই কানেকশানের সাথেই JioTV অ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

4,500 টাকার প্ল্যানের সাথেই 2,500 টাকার প্ল্যানটি সামনে এসেছি কি না জানা যায়নি। গত বছর অগাস্ট মাসে লঞ্চের সময় 4,500 টাকা ডিপোজিটের কথা জানিয়েছিল Jio। ব্রডব্যান্ড কানেকশানের সাথেই গ্রাহকরা পাবেন লাইভ টিভি আর একটি ল্যান্ডলাইন কানেকশান। এই কানেকশানের মাধ্যমে আনলিমিটেড কল করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »