জিওর তিন বছর মেয়াদের রিচার্জ প্ল্যানের দাম 10,000 টাকা।
Photo Credit: Jio
Jio has launched a 3-year plan offering unlimited 5G data and calls
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে হাজির হল। মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি তিন বছর ভ্যালিডিটির সঙ্গে নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এর দাম 10,000 টাকা রাখা হয়েছে। এটি আনলিমিটেড 5G, ভয়েস কলিং, উচ্চগতির 4G ইন্টারনেট, এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবা অফার করবে।প্ল্যানটি আজ, শনিবার, সেপ্টেম্বর 7 থেকে সমস্ত সার্কেলে চালু করেছে সংস্থা। এটি জিওর ওয়েবসাইট, MyJio অ্যাপ, Jio স্টোর, রিলায়েন্স রিটেল আউটলেট, এবং অন্যান্য থার্ড পার্টি অনলাইন প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাচ্ছে। ভারতে প্রথমবার কোনও টেলিকম সংস্থা এত বছর মেয়াদের প্ল্যান নিয়ে এসেছে।
জিওর 10,000 টাকার প্ল্যান 36 মাস বৈধ থাকবে। এটি যত ইচ্ছা ভয়েস কলিং ও আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। এছাড়াও, দৈনিক 2.5 জিবি 4G ডেটা ব্যবহার করা যাবে। প্রতিদিন 100টি এসএমএস বিনামূল্যে পাঠানোর সুবিধা থাকছে। জিও শুধুমাত্র কানেক্টিভিটি নয়, নতুন প্ল্যানের সাথে সাবস্ক্রিপশন ও ক্লাউড স্টোরেজ অফার করছে।
10,000 টাকার প্ল্যানে JioHotstar মোবাইল + হলিউড, 12 মাস Canva Pro Lite, এবং 50 জিবি JioAICloud স্টোরেজ অন্তর্ভুক্ত আছে। বর্তমানে একমাত্র জিওর ঝুলিতে তিন বছরের রিচার্জ প্ল্যান আছে। ভোডাফোন আইডিয়া (ভি) এবং এয়ারটেল শুধু বার্ষিক প্ল্যান অফার করে।
প্রসঙ্গত, ক'দিন আগে একটি আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করেছে জিও। 15 টাকার নতুন অ্যাড-অন প্ল্যানে 24 ঘন্টা উচ্চগতির 5G ইন্টারনেট উপভোগ করতে পারবে গ্রাহকরা। প্ল্যানটির সঙ্গে 200 এমবি 4G ডেটাও দিচ্ছে কোম্পানি। জিও জানিয়েছে, প্যাকটি মূলত বেশি ডেটা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে চালু হয়েছে। কোনও বাধা ছাড়াই 4K ভিডিও স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড, ও ল্যাগ-ফ্রি গেম খেলা যাবে।
অক্টোবরের শেষে মোবাইল ডেটা বাদ দিয়ে ছয়টি নয়া ভয়েস প্ল্যান এনেছে Jio, যার মধ্যে 147 টাকার সবচেয়ে সস্তা প্যাকের ভ্যালিডিটি 22 দিন। 177 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। 196 টাকার প্ল্যান 30 দিন চালু থাকবে। 197 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি একটি ক্যালেন্ডার মাস। এটি নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে রিনিউ হবে।
সংস্থা 448 টাকার প্ল্যানও এনেছে। এটি 84 দিন ভ্যালিড থাকবে। এছাড়াও, 336 দিন ভ্যালিডিটির সঙ্গে 1,748 টাকার আরও একটি ভয়েস প্ল্যান এসেছে। প্রতিটি প্ল্যান ডোমেস্টিক আনলিমিটেড কল অফার করবে। 448 এবং 1,748 টাকার প্ল্যানে যথাক্রমে 1,000টি এবং 3,600টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত। অন্য চার প্ল্যানে 300টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak