Amazon Prime সাবস্ক্রিপশানে 50 শতাংশ ছাড় দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মার্চ 2019 15:22 IST
হাইলাইট
  • 18 থেকে 24 বছর বয়সের Vodafone গ্রাহকরা এই সুবিধা পাবেন
  • শুধুমাত্র প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন
  • মাত্র 499 টাকায় এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান পাওয়া যাবে

Amazon Prime সাবস্ক্রিপশানে বিশাল ছাড় নিয়ে এল Vodafone। 18 থেকে 24 বছর বয়সের Vodafone গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রিপেড ও পোস্টপেড কানেকশানের সাথে স্ট্রিমিং সার্ভিস দেওয়ার ব্যবসায় টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করেছে Vodafone। শুধুমাত্র প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন। আগে পোস্টপেড প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া গেলেও এই প্রথম কোন প্রিপেড প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশানের অফার নিয়ে এল Vodafone।

‘Amazon Prime for Youth' নামে এই অফারের সুবিধা পেতে My Vodafone অ্যাপ এ যেতে হবে। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই অফারের খবর সামনে আসে। 18 থেকে 24 বছর বয়সের Vodafone প্রিপেড গ্রাহকরা এই অফারে Amazon Prime বার্ষিক সাবস্ক্রিপশানে 50 শতাংশ ছাড় পাবেন। Amazon Prime সাবস্ক্রিপশানে যেমন Amazon থেকে কেনাকাটায় ডিসকাউন্ট পাওয়া যায় একই ভাবে Amazon Prime Music, Amazon Prime Video ব্যবহার করা যায়।

Amazon Prime বার্ষিক সাবস্ক্রিপশানে খরচ 999 টাকা। এই অফারে মাত্র 499 টাকায় এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান পাওয়া যাবে। My Vodafone অ্যাপ এর উপরে ব্যানারে ট্যাপ করে এই অফার অ্যাক্টিভ করা যাবে। ইতিমধ্যেই গ্রাহকের Amazon Prime সাবস্ক্রিপশান থাকলে এই অফার কোন কাজে লাগবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Amazon Prime, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.