Amazon Prime

Amazon Prime - ख़बरें

  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।
  • পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
    অক্টোবর 8 থেকে শুরু হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2026। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ডে সরাসরি দাম মেটালে বা মাসিক কিস্তির মাধ্যমে কেনাকাটা করলে সর্বোচ্চ 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। Prime সদস্যরা আরও 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবে। স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন, রূপচর্চা, বাড়ির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, এবং মুদিখানা পণ্যে বড় ডিসকাউন্ট পাওয়া যাবে। সেল চলাকালীন ব্লকবাস্টার ডিলস, টপ 100 ডিলস, মেগা ডিলস, 8 PM ডিলস, বাই মোর সেভ মোর, এক্সচেঞ্জ মেলা, স্যাম্পল ম্যানিয়া, এবং Amazon Combo-এর মতো বিশেষ অফার ইভেন্ট থাকবে।
  • এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
    Airtel তাদের ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে পরিবারের সবার মোবাইল নম্বর একটি প্ল্যান বা বিলের আওতায় আনার সুবিধা দিচ্ছে। গ্রাহকরা একটি প্ল্যানে দুই, তিন বা চারটি নম্বর চালাতে পারবে। অর্থাৎ, পরিবারে যতজন সদস্য আছে, সেই অনুযায়ী একটি প্ল্যান বেছে নিয়ে সবার নম্বর একটি রিচার্জেই চালানো যাবে। প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং, ডেটা, ও ডিজিটাল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। জিএসটি ছাড়া দাম শুরু হচ্ছে 699 টাকা থেকে।
  • Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
    Airtel প্রিপেইড গ্রাহকদের জন্য 200 টাকার Box Office প্যাক চালু করেছে। এটি ডেটা অ্যাড অন প্ল্যান হওয়ার পাশাপাশি একটি এন্টারটেইনমেন্ট প্যাক। কোম্পানি 30 জিবি মোবাইল ডেটা, Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar-এর মতো একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে। যাঁরা আলাদা করে একাধিক OTT সাবস্ক্রিপশন চান না, কিন্তু স্বল্প মেয়াদে অতিরিক্ত ডেটা এবং বিনোদন পেতে চাইছেন, তাঁদের জন্য Airtel Box Office প্যাক উপযুক্ত বিকল্প হতে পারে।
  • Amazon Prime Day সেলের শেষ দিনে সেরা অফার, নামী ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার ও সাউন্ডবার পাওয়া যাচ্ছে কম দামে
    Amazon Prime Day 2026 ভারতে শেষ দিনে পৌঁছে গিয়েছে। ক্রেতাদের কাছে আর ক'ঘন্ট পছন্দের প্রোডাক্ট আকর্ষণীয় ছাড়ে কেনার সুযোগ। সেলের শেষ মুহূর্তে ব্লুটুথ স্পিকার, পার্টি স্পিকার, সাউন্ডবার, এবং হোম সাউন্ড সিস্টেমে মোটা টাকা ছাড় দেওয়া হচ্ছে। অফারের এই তালিকায় রয়েছে JBL, boAt, Marshall, Sony, Sonos, এবং Zebronics-এর মতো পরিচিত ব্র্যান্ডের নাম। যাদের বাজেট তুলনামূলকভাবে কম, তারা boAt Avante Bar 3600 এবং Zebronics Juke Bar 9500 যথাক্রমে 7,099 টাকা ও 6,449 টাকায় কিনতে পারবে।
  • Amazon Prime Day সেলে AC মিলছে বিপুল সস্তায়, অবিশ্বাস্য ছাড় Hitachi, LG, Samsung-সহ টপ ব্র্যান্ডে
    Amazon Prime Day 2026 সেলে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের এসি মডেলে বড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অফারের তালিকায় রয়েছে Panasonic, LG, Hitachi, Blue Star, General, Carrier, Samsung, ও Godrej কোম্পানির নাম। তাই প্রাইম ডে নতুন এসি কেনার উপযুক্ত সময়। সেলে Hitachi কোম্পানির 1.5 টন থ্রি স্টার স্প্লিট এসি 63,990 টাকার লিস্টেড প্রাইসের পরিবর্তে 30,499 টাকায় পাওয়া যাচ্ছে। আজ রাত 11:59 মিনিটে সেলের সমাপ্তি ঘটবে।
  • Amazon Prime Day সেলে স্মার্টওয়াচে ধামাকা অফার, Noise, Boat, Redmi-এ বিরাট ছাড়
    আপনার বাজেট 1,000 টাকার নিচে থাকুক বা 5,000 টাকার মধ্যে, এই প্রতিবেদনে মোট দশটি সেরা আধুনিক স্মার্টওয়াচের সন্ধান রইল। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলের অন্তিম মূহূর্তে Noise, Redmi, Boat, Pebble, Fire Boltt, ও GOBOULT স্মার্টঘড়িতে লোভনীয় ছাড়। সেল আজ (জুলাই 6) রাত 11:59 মিনিটে শেষ হবে।
  • Amazon Prime Day 2026: HP, Dell, Lenovo-এর ল্যাপটপ হয়ে গেল সস্তা, প্রাইম ডে সেলে চমক অ্যামাজনের
    Amazon Prime Day 2026 সেলে Lenovo, Dell, HP, Acer, ও Asus-এর একাধিক ল্যাপটপে বিশেষ ছাড়। অফারের তালিকায় 50,000 টাকার নিচ থেকে 60,000 টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে। এক্সচেঞ্জ অফার, নো-কস্ট EMI, Amazon Pay ভিত্তিক অফার, ও কুপন ডিসকাউন্ট মিলিয়ে দাম আরও কমানো সম্ভব হবে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
    Samsung Galaxy M47 5G-এর র‍্যাম, স্টোরেজ, এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের তালিকা প্রকাশিত হয়েছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 25,999 টাকায় লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 28,999 টাকা ও 33,999 টাকা। এটি Amazon Prime Day উপলক্ষে 2,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট ও 1,000 টাকা লঞ্চ কুপনের সঙ্গে বিক্রি হবে। ফলে দাম যথাক্রমে 22,999 টাকা, 25,999 টাকা, এবং 30,999 টাকায় নেমে আসবে।
  • Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
    Amazon Prime Day সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে। OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়।
  • Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
    Amazon Prime Day 2026 সেলে Samsung Galaxy S25 Ultra চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হবে। এটি লঞ্চ প্রাইসের তুলনায় 44,000 টাকা সস্তায় পাওয়া যাবে। ফোনটি 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু আসন্ন সেলে দাম 84,999 টাকা থেকে শুরু হবে।
  • Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
    Amazon Prime Day 2026 সেলের প্রথম দফার অফার ঘোষণা হয়েছে। স্মার্টফোন ও অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেবে কোম্পানি। ওয়্যারেবল ও হেডফোনে 80 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ল্যাপটপ এবং ট্যাবলেটে সর্বাধিক 40 শতাংশ পর্যন্ত ছাড়। স্পিকারও 60 শতাংশ পর্যন্ত কম দামে কেনার সুযোগ পাওয়া যাবে। Samsung, Sony, TCL, LG, ও Xiaomi-এর স্মার্ট টিভিতে সর্বোচ্চ 65 শতাংশ ছাড়। বিভিন্ন ব্র্যান্ডের প্রজেক্টরে 70 শতাংশ পর্যন্ত ছাড়। ক্রেতাদের জন্য সর্বোচ্চ 5,000 টাকার অতিরিক্ত কুপন, 12,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, ও 12 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার থাকছে।
  • Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
    Samsung Galaxy M47 5G-এর দাম 22,999 টাকা (অফার অর্ন্তভুক্ত) থেকে শুরু হচ্ছে। এটি জুলাই 4 থেকে Amazon Prime Day সেলে বিক্রি হবে। স্মার্টফোনটি ফিচার্সের সঙ্গে দামের সামঞ্জস্য বজায় রেখেছে। ফলে মূল্যবৃদ্ধির সময়ে স্বস্তি পাবে ক্রেতারা। ফোনে 6 বছর সফটওয়্যার আপডেট, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
    Amazon Prime Day Sale 2026-এর তারিখ ঘোষণা হল, যা ই-কমার্স প্ল্যাটফর্মটির জনপ্রিয় সেল ইভেন্টের দশম সংস্করণ। সেলের সময় প্রাইম সদস্যরা স্মার্টফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স-সহ বিভিন্ন ধরনের পণ্যে আকর্ষণীয় ছাড় এবং অফারের সুবিধা পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ডিসকাউন্ট মিলবে। এবার প্রাইম ডে সেলে পাঁচশোর বেশি নতুন পণ্যের অ্যাক্সেস পাওয়ার কথা জানিয়েছে কোম্পানি।

Amazon Prime - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »