Vodafone Idea নতুন রিচার্জ প্ল্যান আনল, 6 মাস আনলিমিটেড কল ও ডেটা সহ সিম চালু থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 অক্টোবর 2025 20:07 IST
হাইলাইট
  • Vodafone Idea ছয় মাস মেয়াদের নতুন প্রিপেইড প্ল্যান এনেছে
  • এটি সংস্থার 2249 টাকার বার্ষিক প্ল্যানের ছোট সংস্করণ বলে মনে হচ্ছে
  • নতুন প্ল্যানটি সমস্ত টেলিকম সার্কেলে উপলব্ধ

Vi-এর নতুন 1149 টাকা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 6 মাস

Photo Credit: Vi

মাসে মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান? তাহলে আপনার কাজ আরও সহজ করে দিল Vodafone Idea (Vi)। টেলিকম সংস্থাটি একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যা এক মাস রিচার্জ করলে 180 দিন পর্যন্ত চালু থাকবে। কোম্পানির 1149 টাকার নতুন প্ল্যান মূলত ভয়েস কলিং এবং অনেকদিন ভ্যালিডিটির উপর বেশি গুরুত্ব দেয়। এই প্রিপেইড রিচার্জ প্যাক সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য, যারা মোবাইল ফোন মূলত কল করার জন্য ব্যবহার করেন এবং ডেটা বেশি খরচ করেন না। তাই Vi দীর্ঘ সময় ধরে ফোন চালানোর সুবিধার সাথে নয়া প্ল্যান চালু করেছে।

Vi-এর 1149 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

ভোডাফোন আইডিয়া বা ভিআই-এর 1149 টাকার প্ল্যানে 180 দিন বা 6 মাসের জন্য দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এর সঙ্গে মোট 20 জিবি ডেটা ও 1800টি SMS ফ্রি দিচ্ছে সংস্থা। তবে 20 জিবি সীমা পার করলে প্রতি মেগাবাইটে 50 পয়সা খরচ করতে হবে গ্রাহকদের। হিসেব করতে বসলে, দিন প্রতি 6.38 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ প্ল্যানটি সাশ্রয়ী ও নম্বর চালু রাখার জন্য আদর্শ।

Advertisement

উল্লেখ্য, এটি ভোডাফোন আইডিয়ার 2249 টাকার বার্ষিক প্ল্যানের ছোট সংস্করণ বলে মনে করা হচ্ছে। যেখানে 1 বছর বা 365 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, 40 জিবি ডেটা, ও 3,600টি ফ্রি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ 1149 টাকা প্ল্যানের ডাবল বেনিফিট। দু'টো প্ল্যানই সমস্ত টেলিকম সার্কেলে উপলব্ধ। আপনি নিকটবর্তী ভিআই স্টোর বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন।

Vi-এর 1149 টাকার রিচার্জ প্ল্যান কাদের জন্য আদর্শ

আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন, যাদের WFH বা ওয়ার্ক ফ্রম হোম এখনও চালু আছে। তারা সাধারণত বাড়িতে Wi-Fi বা ফাইবার ব্রডব্যান্ডের উপর নির্ভর করেন এবং বড় ডেটা প্যাকের প্রয়োজন হয় না। তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে ভোডাফোন আইডিয়ার 1149 টাকার প্রিপেইড প্ল্যান।

এছাড়াও, বাড়িতে দাদু-দিদা বা বয়স্ক মানুষজন থাকলে, তাদের জন্যও প্ল্যানটি কার্যকরী হবে। কারণ সিনিয়র সিটিজেনদের বেশিরভাগ সময় ভয়েস কলেই প্রয়োজন মিটে যায়। স্মার্টফোনে সড়গড় না হওয়ার কারণে ফিচার ফোন ব্যবহার করেন ও বেশি ডেটা লাগে না। এছাড়াও, যে সব গ্রাহক একটি ব্যাকআপ নম্বর চালু রাখতে চান, এবং বেশ ডেটা বা আনলিমিটেড কলিং-এর সুবিধা না পেলেও চলে যাবে, তারাও প্ল্যানটি রিচার্জ করতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.