Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জানুয়ারী 2019 16:16 IST
হাইলাইট
  • 209 টাকা আর 479 টাকা রিচার্জে আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে Vodafone
  • দিনে 1.6GB ডেটা ব্যবহার করা যাবে
  • সাথে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করা যাবে

209 টাকা আর 479 টাকা রিচার্জে আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে Vodafone

Photo Credit: Vodafone

209 টাকা আর 479 টাকা রিচার্জে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করলো Vodafone। এই দুটি প্ল্যানে দিনে 1.6GB ডেটা পাওয়া যাবে। 209 টাকা প্লেনের ভ্যালিডিটি 28 দিন, আর 479 টাকা প্ল্যানে পাওয়া যাবে 84 দিন ভ্যালিডিটি। প্রসঙ্গত কয়েকদিন আগেই কোম্পানির 199 টাকা প্ল্যানে ডেটা বাড়িয়ে দিনে 1.5GB করা হয়েছিল। Jio - 198 টাকা ও 448 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই দুটি প্ল্যানে আগের থেকেও বেশি সুবিধা দিতে শুরু করেছে Vodafone।

 

আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

 

Vodafone প্রিপেড এ 209 টাকা রিচার্জে দিনে 1.6GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করা যাবে। আগে এই একই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারতেন Vodafone প্রিপেড গ্রাহকরা।

 

আরও পড়ুন: হু হু করে কমছে iPhone বিক্রি, চাপের মুখে Apple

 

209 টাকার মতোই 479 টাকা রিচার্জেও দিনে 1.6GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone গ্রাহকরা। একইভাবে সাথে থাকবে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। তবে 479 টাকা প্লেনের ভ্যালিডিটি 84 দিন। সম্প্রতি TelecomTalk এ প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে।

Advertisement


আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান

Jio - 198 টাকা ও 448 টাকা প্লেন এর সাথে প্রতিযোগিতায় 209 টাকা ও 479 টাকার প্ল্যানে আগের থেকেও বেশি সুবিধা দিতে শুরু করেছে Vodafone। প্রসঙ্গত 198 টাকা ও 448 টাকা প্ল্যানে Jio গ্রাহক দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারেন।

Advertisement

 

আরও পড়ুন: সোমবার ভারতে আসছে Galaxy M সিরিজ

 

এছাড়াও সম্প্রতি 1499 টাকার প্লেন লঞ্চ করেছিল Vodafone। এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করা যাবে। 1499 টাকা প্লেনের ভ্যালিডিটি 365 দিন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.