PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
নতুন ব্যবস্থায় ফোনপে ব্যবহারকারীরা স্মার্টফোনের নেটিভ সিকিউরিটি, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকনশিগনের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। আলো কম থাকা কিংবা সেন্সরজনিত সমস্যার কারণে বায়োমেট্রিক কাজ না করলে, আগের মতোই পিন টাইপ করে পেমেন্ট করা যাবে। ভিড়ভাট্টা জায়গাতেও নিরাপদ লেনদেন করা যাবে এতে শোল্ডার সার্ফিং বা পিন ফাঁস হওয়ার ঝুঁকিও কমবে৷ শুধু নিরাপত্তা নয়, লেনদেনের সফলতার হারও বাড়বে। কারণ ভুল পিন দেওয়া বা ভুলে যাওয়ার সমস্যা থাকবে না।